শনিবার
১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০৩:২১ পিএম
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনারের একটি বক্তব্যকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি ‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ প্রসঙ্গে দেওয়া মন্তব্যের বিষয়ে সরকারের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চাওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার (১৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে প্রতিক্রিয়া জানান।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে আসা দিনেশ ত্রিবেদী-এর একটি বক্তব্য তার নজরে এসেছে। ওই বক্তব্যে ‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে বলে তিনি দাবি করেন।

জামায়াত আমির বলেন, “তিনি ‘ভারত-বাংলাদেশের এক হয়ে যাওয়া’ বলতে ঠিক কী বোঝাতে চেয়েছেন, সে বিষয়ে সরকারের উচিত তার কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া।”

তিনি আরও বলেন, ভারত যেমন একটি স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশও তেমনি একটি স্বাধীন, সার্বভৌম ও স্বতন্ত্র দেশ। ফলে এ ধরনের বক্তব্যের অর্থ পরিষ্কার না হলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও নানা প্রশ্নের জন্ম দিতে পারে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, বিষয়টি দ্রুত পরিষ্কার করা প্রয়োজন। তার ভাষায়, “আমরা সরকারের কাছে এ বিষয়ে সুরাহা চাই। যদি তিনি আক্ষরিক অর্থে এমন কিছু বুঝিয়ে থাকেন, তাহলে তা অবশ্যই নিন্দনীয়। তাই জনস্বার্থে বিষয়টির ব্যাখ্যা দেওয়া জরুরি।”

তিনি মনে করেন, বাংলাদেশ-ভারত সম্পর্কের স্বচ্ছতা, পারস্পরিক সম্মান এবং কূটনৈতিক সৌজন্য বজায় রাখার স্বার্থে এ ধরনের বক্তব্যের স্পষ্ট ব্যাখ্যা জনসম্মুখে তুলে ধরা উচিত।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিরোধী দলের অযৌক্তিক বিরোধিতায় আমরা কান দিচ্ছি না’

গোদাগাড়ীর সুলতানগঞ্জের নৌবন্দর পরিদর্শন, বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটিএ

অপু বিশ্বাস / নেইমারকে পছন্দ করি, ব্যক্তিত্বের দিক থেকে মেসিকে

‘ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা’

ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

অপহৃত যুবক রাফিনের মরদেহ উদ্ধার

বিশ্বকাপ উদ্বোধনী মঞ্চে বাংলাদেশের গর্ব : প্রশংসায় ভাসছেন সঞ্জয়

মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

তারেক রহমান / বিএনপির রাজনীতি জনগণের কল্যাণে নিবেদিত

কালীগঞ্জে কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রিক্সা চালককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

মণিরামপুরে গাঁজাসহ মাদক কারবারি আটক

আর্জেন্টিনার ধাক্কা: আলজেরিয়া ম্যাচে খেলছেন না তাগলিয়াফিকো

বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

মাটি ব্যবসায়ীদের বেপরোয়া গাড়ি চলাচলে নষ্ট হচ্ছে কাঁচাপাকা রাস্তা

বিশ্বকাপ উন্মাদনা ছড়িয়ে দিতে বাঘারপাড়া বণিক সমিতিকে প্রজেক্টর উপহার দিলেন ডা. ইনামুল কবির

আবারও বাড়ল স্বর্ণের দাম

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বহাল

দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস

মুখে দাড়ি থাকায় ভারতে মুসলিম ফেরিওয়ালাকে হত্যা

X