শনিবার
১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

ফিটনেস নিয়ে সব শঙ্কা উড়িয়ে দিলেন রোনালদো

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০৫:৩০ পিএম
ফিটনেস নিয়ে সব শঙ্কা উড়িয়ে দিলেন রোনালদো

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে আত্মবিশ্বাসে উজ্জ্বল পর্তুগালের অধিনায়ক ও কিংবদন্তি ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ক্যারিয়ারের রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে অংশ নেওয়ার অপেক্ষায় থাকা এই তারকা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তার ফিটনেস নিয়ে যে আলোচনা চলছে তার কোনো ভিত্তি নেই।

গত কয়েকদিন ধরে ৪১ বছর বয়সী রোনালদোর শারীরিক সক্ষমতা নিয়ে নানা জল্পনা দেখা গেলেও সেসবকে গুরুত্ব দিচ্ছেন না তিনি। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে রওনা হওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রোনালদো বলেন, তিনি সম্পূর্ণ সুস্থ এবং মাঠে নামার জন্য প্রস্তুত।

ফিটনেস নিয়ে প্রশ্ন করা হলে পর্তুগিজ সুপারস্টার আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলেন, শারীরিকভাবে আমি একদম ঠিক আছি—তোমরা কি আমার ম্যাচগুলো দেখোনি?

বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন রোনালদো। তার মতে, প্রস্তুতির সময়টা সহজ ছিল না, তবে দল কঠোর পরিশ্রম করেছে এবং প্রস্তুতি ম্যাচগুলোতেও ইতিবাচক পারফরম্যান্স দেখিয়েছে।

রোনালদো বলেন, আসল চ্যালেঞ্জ শুরু হবে প্রথম ম্যাচ থেকেই। তার ভাষায়, প্রস্তুতি ম্যাচে ভালো করা এক বিষয়, কিন্তু বিশ্বকাপের চাপ সামলে সফল হওয়াই প্রকৃত পরীক্ষার জায়গা।

২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘কে’-তে পর্তুগালের প্রতিপক্ষ ডিআর কঙ্গো, উজবেকিস্তান ও কলম্বিয়া। কঠিন এই গ্রুপে ভালো শুরু করে শীর্ষস্থান নিশ্চিত করাই দলের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন রোনালদো।

তিনি বলেন, দল ধাপে ধাপে এগোতে চায়। প্রথম লক্ষ্য গ্রুপের শীর্ষে থেকে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করা, এরপর আত্মবিশ্বাস নিয়ে আরও দূর পর্যন্ত যাওয়ার পরিকল্পনা রয়েছে।

রোনালদো বলেন, মূল বিষয় হলো ভালোভাবে শুরু করা এবং গ্রুপের শীর্ষে থাকা। এরপর ধাপে ধাপে এগোতে হবে, আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে। আমি খুবই আত্মবিশ্বাসী যে সবকিছু ভালোই হবে।

আসন্ন বিশ্বকাপটি রোনালদোর ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ, যা ফুটবল ইতিহাসে এক অনন্য রেকর্ড। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা এবং সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই তারকা এর আগে ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে অংশ নিয়েছেন।

ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে অসংখ্য সাফল্য অর্জন করলেও বিশ্বকাপ ট্রফি এখনো তার ক্যারিয়ারের একমাত্র বড় অপূর্ণতা। তাই ২০২৬ বিশ্বকাপকে নিজের ফুটবল জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশনগুলোর একটি হিসেবেই দেখছেন এই কিংবদন্তি।

বিশ্বকাপ মঞ্চে পর্তুগালকে নেতৃত্ব দিয়ে সেই স্বপ্ন পূরণ করতে পারেন কি না, এখন সেটিই দেখার অপেক্ষা ফুটবলপ্রেমীদের।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফা বিশ্বকাপ ২০২৬ / সাম্বার ছন্দে থেমে যাবে আটলাসের গর্জন?

ব্রাজিলকে শুভকামনা জানালেন পড়শি

আইএইচএফ কাপে নেপালকে হারাল বাংলাদেশ

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়

চট্টগ্রামে ১১ দলের মহাসমাবেশে জনস্রোত

ফিটনেস নিয়ে সব শঙ্কা উড়িয়ে দিলেন রোনালদো

ইংল্যান্ড দলের বিশ্বকাপ প্রস্তুতিতে ধাক্কা, অনুশীলন সরঞ্জাম চুরি

‘বিরোধী দলের অযৌক্তিক বিরোধিতায় আমরা কান দিচ্ছি না’

গোদাগাড়ীর সুলতানগঞ্জের নৌবন্দর পরিদর্শন, বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটিএ

অপু বিশ্বাস / নেইমারকে পছন্দ করি, ব্যক্তিত্বের দিক থেকে মেসিকে

‘ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা’

ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

অপহৃত যুবক রাফিনের মরদেহ উদ্ধার

বিশ্বকাপ উদ্বোধনী মঞ্চে বাংলাদেশের গর্ব : প্রশংসায় ভাসছেন সঞ্জয়

মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

তারেক রহমান / বিএনপির রাজনীতি জনগণের কল্যাণে নিবেদিত

কালীগঞ্জে কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রিক্সা চালককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

মণিরামপুরে গাঁজাসহ মাদক কারবারি আটক

আর্জেন্টিনার ধাক্কা: আলজেরিয়া ম্যাচে খেলছেন না তাগলিয়াফিকো

বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

X