বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

মাধুরী দীক্ষিতকে সত্যিই কি বিয়ের প্রস্তাবে না বলেছিলেন সুরেশ ওয়াদকর?

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৭:১০ এএম
সুরেশ ওয়াদকর ও মাধুরী দীক্ষিত

বলিউডের অন্যতম আলোচিত গুঞ্জনের একটি ছিল—জনপ্রিয় সংগীতশিল্পী সুরেশ ওয়াদকর নাকি একসময় অভিনেত্রী মাধুরী দীক্ষিতের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। এমনকি প্রচলিত গল্পে বলা হতো, মাধুরী নাকি গায়কের কাছে ‘অতিরিক্ত রোগা’ মনে হওয়ায় তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। দীর্ঘদিন ধরে আলোচিত এই বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন সুরেশ ওয়াদকর।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে জানান, মাধুরী দীক্ষিতের পরিবারের পক্ষ থেকে তাঁর কাছে কখনোই সরাসরি বিয়ের প্রস্তাব আসেনি। ফলে প্রস্তাব প্রত্যাখ্যান করার প্রশ্নই ওঠে না।

বিষয়টি নিয়ে রসিকতা করে সুরেশ বলেন, এই গুজব তাঁর দীর্ঘদিনের সঙ্গী হয়ে গেছে। তিনি বলেন, হায় ঈশ্বর, মাধুরীকে নিয়ে এই গুজবের কারণে একদিন আমার অবশিষ্ট চুলও পড়ে যাবে। মাধুরী আমার ভালো বন্ধু ও সহকর্মী। আমি ওকে খুবই পছন্দ করি।

গায়ক দাবি করেন, এই গুঞ্জনের সূত্রপাত হয়েছিল অভিনেত্রী ও টেলিভিশন ব্যক্তিত্ব অর্চনা পুরান সিংয়ের একটি মন্তব্য থেকে। তাঁর ভাষায়, অর্চনা আমার বোনের মতো। একবার টেলিভিশনে মাধুরীর সঙ্গে আমার বিয়ের প্রসঙ্গ উল্লেখ করেছিল। এরপর থেকেই প্রায় প্রতিটি সাক্ষাৎকারে আমাকে একই প্রশ্নের মুখোমুখি হতে হয়।

সাক্ষাৎকারে সুরেশ ওয়াদকরকে প্রশ্ন করা হয়, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের গুঞ্জন নিয়ে মাধুরী দীক্ষিতের সঙ্গে তাঁর কখনও আলোচনা হয়েছে কি না। উত্তরে তিনি জানান, এ বিষয়ে তাঁদের মধ্যে কখনো কোনো কথাবার্তা হয়নি।

তিনি আরও বলেন, হতে পারে সেই সময় মাধুরীর বাবা কিছু খোঁজখবর নিয়েছিলেন। কিন্তু সবসময় বলা হয় আমি নাকি মাধুরীকে ফিরিয়ে দিয়েছিলাম কারণ তিনি রোগা ছিলেন। অথচ সে সময় আমার নিজের ছবিও দেখলে বোঝা যাবে আমিও কতটা রোগা ছিলাম। আমার কাছে কোনো প্রস্তাবই আসেনি, তাহলে আমি কীভাবে তা প্রত্যাখ্যান করব?

সুরেশ আরও জানান, ওই সময় তাঁর জীবনে পদ্মা ইতোমধ্যেই এসেছিলেন এবং পরবর্তীতে তিনিই তাঁর জীবনসঙ্গী হন। “পদ্মা আমার ছাত্রী ছিল,” যোগ করেন তিনি।

উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৭ অক্টোবর মাধুরী দীক্ষিত যুক্তরাষ্ট্রভিত্তিক হৃদ্‌রোগ ও রক্তনালী সার্জন শ্রীরাম নেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের দাম্পত্য জীবন দুই দশকেরও বেশি সময় ধরে সুখের সঙ্গে এগিয়ে চলছে।

অন্যদিকে, মাধুরী দীক্ষিতকে সম্প্রতি নেটফ্লিক্সের কমেডি-থ্রিলার ‘মা বেহেন’ চলচ্চিত্রে দেখা গেছে। ছবিটিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন তৃপ্তি দিমরি, ধরনা দুর্গা ও রবি কিষাণ। সিনেমাটি পরিচালনা করেছেন সুরেশ ত্রিবেণী।

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সুরেশ ওয়াদকরের এই বক্তব্য স্পষ্ট করে দিয়েছে যে, মাধুরী দীক্ষিতের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের গল্পটি মূলত একটি বহুল প্রচলিত বলিউড গুঞ্জন, যার বাস্তব ভিত্তি নিয়ে প্রশ্ন থেকেই গেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের দুদিন পর বড় ভাই, তিনদিন পর ছোট ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রধানমন্ত্রী তারেক রহমান ১৩ জুন কক্সবাজার যাচ্ছেন

মা-বিহীন এক জীবনের নীরব যন্ত্রণা

মাধুরী দীক্ষিতকে সত্যিই কি বিয়ের প্রস্তাবে না বলেছিলেন সুরেশ ওয়াদকর?

উন্নতির সুযোগ পাবেন কর্কট, সতর্ক থাকুন বৃশ্চিক

৬৩ কোটি টাকার সেতুতে জ্বলে না স্ট্রিট লাইট

বুবলীর কন্যাসন্তান জন্ম: নীরব কেন অপু বিশ্বাস?

লেবাননের বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

X