বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভারত ১২টি পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৪:০০ পিএম
ভারত ১২টি পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে

ভারত প্রথমবারের মতো ১২টি পারমাণবিক অস্ত্র মোতায়েন করে রেখেছে বলে দাবি করেছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই)। বিশ্বের অন্যতম শীর্ষ অস্ত্র ও নিরাপত্তা গবেষণা সংস্থার সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, এই পদক্ষেপ ভারতের দীর্ঘদিনের পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত বহন করে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এতদিন ভারত পারমাণবিক অস্ত্র এবং সেগুলো বহনের ব্যবস্থাকে আলাদাভাবে সংরক্ষণ করত। তবে এবার প্রথমবারের মতো দেশটির কিছু পারমাণবিক অস্ত্রকে "মোতায়েনকৃত" বা কার্যক্রমের জন্য প্রস্তুত অস্ত্র হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।

এসআইপিআরআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সাইলো এবং নতুন প্রজন্মের পারমাণবিক সাবমেরিনে উৎক্ষেপণের জন্য প্রস্তুত অবস্থায় ওয়ারহেড মোতায়েন করা হয়েছে। বিশ্লেষকদের মতে, এ ধরনের ব্যবস্থা সাধারণত উচ্চ সতর্কাবস্থা এবং দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতার ইঙ্গিত দেয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নতুন মোতায়েন করা ১২টি ওয়ারহেডের মাধ্যমে ভারত প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রকে তাদের বহনকারী প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করেছে অথবা সক্রিয় সামরিক ঘাঁটিতে স্থাপন করেছে।

সোমবার প্রকাশিত এসআইপিআরআইয়ের বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত ভারতের মোট পারমাণবিক অস্ত্রের সংখ্যা প্রায় ১৯০-এ পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে।

এসব অস্ত্র বিমান, স্থলভিত্তিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন (এসএসবিএন) নিয়ে গঠিত দেশের পারমাণবিক ত্রিমাত্রিক প্রতিরক্ষা ব্যবস্থার অংশ।

প্রতিবেদন অনুযায়ী, গত এক বছরে ভারতের পারমাণবিক অস্ত্রের মজুত সামান্য বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিনে সীমিত সংখ্যক ওয়ারহেড মোতায়েন এবং প্রতিরোধমূলক টহল পরিচালনার তথ্যও উঠে এসেছে।

দীর্ঘদিন ধরে ধারণা করা হতো, শান্তিকালীন সময়ে ভারত তার পারমাণবিক অস্ত্রগুলো লঞ্চার থেকে আলাদা করে সংরক্ষণ করে। কিন্তু সাম্প্রতিক সময়ে ক্ষেপণাস্ত্রগুলোকে ক্যানিস্টারভিত্তিক ব্যবস্থায় রাখা এবং সমুদ্রভিত্তিক প্রতিরোধমূলক টহল জোরদার করার কারণে বিশেষজ্ঞদের মধ্যে নতুন আলোচনা শুরু হয়েছে।

এসআইপিআরআই মনে করছে, ভারত ধীরে ধীরে এমন একটি ব্যবস্থার দিকে অগ্রসর হতে পারে যেখানে শান্তিকালীন সময়েও কিছু পারমাণবিক ওয়ারহেড সরাসরি লঞ্চারের সঙ্গে সংযুক্ত থাকবে।

ভারত এখনও আনুষ্ঠানিকভাবে ‘নো ফার্স্ট ইউজ’ বা ‘আগে ব্যবহার নয়’ নীতি অনুসরণ করে। এই নীতির আওতায় ভারত প্রথমে পারমাণবিক হামলা চালাবে না বলে প্রতিশ্রুতিবদ্ধ।

দেশটির ঘোষিত নীতি অনুযায়ী, ভারতের ভূখণ্ডে অথবা বিশ্বের যেকোনো স্থানে ভারতীয় বাহিনীর ওপর পারমাণবিক হামলা হলে কেবল তার পাল্টা জবাব হিসেবেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাণীনগরে দেড় মাস ধরে নিখোঁজ মজনু, সন্ধান পেতে পরিবারের আকুতি

প্রভা কি প্রেমে পড়েছেন?

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

সুদানে শহীদ ৬ সেনাসদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর বিশেষ সম্মাননা

বিশ্বকাপ ২০২৬: / শাকিরাকে দিয়ে শুরু, লিসার পারফরম্যান্সে শেষ উদ্বোধনী অনুষ্ঠান

ভারত ১২টি পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপের পর্দা উঠছে আগামীকাল

মণিরামপুরে দুদকের বিতর্ক প্রতিযোগিতা / ‘দুর্নীতির বিরুদ্ধে লড়াই কেবল প্রশাসনের একার দায়িত্ব নয়’

জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আবারও কমলো স্বর্ণ ও রুপার দাম

মমতা ব্যানার্জীর বাড়িতে সিআইডি অভিযান

দেশের ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা

অভয়নগরে মাদকসেবীকে দুই মাসের কারাদণ্ড

ঝিকরগাছায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

উচ্চ খেলাপি ঋণে ৫ এনবিএফআই বন্ধের সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের

মোহনপুরে মাহিন্দ্রা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩

নতুন উচ্চতায় প্রবাসী আয়

আদালতে খালাস পেলেন নাসির-তামিমা

‘আমি এখনো হাসনাত আব্দুল্লাহর কাছে ৮০০ টাকা পাব’

X