বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

১৩ জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

কাগজ ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৯:৩৫ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগামী ১৩ জুন কক্সবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী এই সফরে জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি, রাজনৈতিক জনসভা এবং সুধী সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে তার। সফরকে ঘিরে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মোহাম্মদ উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, তিনি সকাল ১০টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন। এরপর সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন ও পথসভায় অংশ নেবেন। পরে তিনি ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করবেন এবং মালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন।

এছাড়া পেকুয়া উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে কক্সবাজার জেলার প্রথম শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করার কর্মসূচিও রয়েছে। সফরে নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরি উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত রাজনৈতিক জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্রসৈকত পরিদর্শন শেষে রাতে কক্সবাজার শহরের লং বিচ হোটেলের অডিটোরিয়ামে সুধী সমাবেশে যোগ দেবেন তিনি।

এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বুধবার (১০ জুন) বিকেলে বিভিন্ন কর্মসূচির স্থান পরিদর্শন করেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ স্থান, চকরিয়া পৌর বাস টার্মিনালে জনসভার মাঠ এবং পেকুয়া পৌরসভা ও মাতামুহুরি উপজেলার ভিত্তিপ্রস্তাবিত এলাকা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর জেলার উন্নয়ন ও অগ্রযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফরের সব কর্মসূচি সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। স্থানীয় জনগণের অংশগ্রহণ ও সহযোগিতায় এ সফর সফল ও স্মরণীয় হবে বলে আশা করছি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামিম আরা স্বপ্না, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে মঙ্গলবার (৯ জুন) কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে চূড়ান্ত নিরাপত্তা ও প্রস্তুতি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

সভায় জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিটি কর্মসূচি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে প্রশাসনের সকল বিভাগ সমন্বিতভাবে কাজ করছে। জনগণের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরের কথিত সাংবাদিক নীরবসহ চার অনলাইন পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলা

যশোরে ছয় মাসে এইচআইভি শনাক্ত ৩৫, মৃত্যু ৬ জনের

যশোরে ডেঙ্গু সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

যশোরে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা  

ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশন  / সমন্বিত মেধা তালিকায় যশোর শাখার ৩২ শিক্ষার্থীর কৃতিত্ব

১৩ জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

মোরেলগঞ্জে পানির ট্যাংকি বিতরণে বৈষম্যের অভিযোগ, জনমনে ক্ষোভ

নয় বছরের দাম্পত্যে ইতি টানলেন হুনার-ময়াঙ্ক

তেল কিনতে ১৭ হাজার কোটি টাকার অনুমোদন

অশ্রুসিক্ত নয়নে সজ্জিত গাড়িতে শিক্ষকের বিদায়

ঝিনাইদহে প্রস্তাবিত মেডিকেল কলেজের স্থান পরিদর্শন

নতুন বলে পুরাতন টিভি বিক্রি, র‌্যাংগস কর্মকর্তার বিরুদ্ধে মামলা

দুই বাইক চুরির তদন্তে মোংলায় আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

যশোরে পুলিশের দায়িত্ব পালনে বাধা, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে শোকজ

ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যক্রম অব্যাহত থাকবে : রাসিক প্রশাসক

বৃক্ষরোপণের মাধ্যমে ‘সবুজ বিপ্লব’ গড়ে তোলার আহ্বান জুবাইদা রহমানের

রাজশাহীতে "তথ্য অধিকার আইন- ২০০৯" বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নির্বাচনী দায়িত্বে নিহত হলে পরিবার পাবে ১০ লাখ টাকা

পাঁচদিন বৃষ্টি ও বজ্রসহ ঝড়ের পূর্বাভাস

‘সির সির’ গানে বাজিমাত নোরা ফাতেহির!

X