বৃহস্পতিবার
১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

যশোরে ছয় মাসে এইচআইভি শনাক্ত ৩৫, মৃত্যু ৬ জনের

কাগজ সংবাদ
প্রকাশ : ১০ জুন ২০২৬, ১০:৩২ পিএম
আপডেট : ১০ জুন ২০২৬, ১০:৩৩ পিএম
যশোর জেরারেল হাসপাতালের সভাকক্ষে এইচআইভি,মানবাধিকার, ও নৈতিক স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ক ওরিয়েন্টেশনে বক্তব্য রাখছেন তত্ত্বাবধায়ক ডাক্তার হুসাইন শাফায়াত । ছবি: গ্রামের কাগজ

যশোরে চলতি বছরের জানুয়ারি থেকে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত নতুন করে ৩৫ জন এইচআইভি আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসফেরত ব্যক্তি ও স্থানীয় কলেজশিক্ষার্থী রয়েছেন।

বুধবার সকালে যশোর জেনারেল হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত ‘এইচআইভি, মানবাধিকার ও নৈতিক স্বাস্থ্য সাংবাদিকতা’ বিষয়ক ওরিয়েন্টেশন কর্মসূচিতে এ তথ্য জানানো হয়। স্থানীয় ও জাতীয় পর্যায়ের মেডিকেল বিটে কর্মরত সাংবাদিকদের জন্য এ কর্মসূচির আয়োজন করা হয়।

ওরিয়েন্টেশন শেষে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার আহসান কবির বাপ্পি জানান, গত ৫ জুন পর্যন্ত শনাক্ত হওয়া ৩৫ জনের মধ্যে আটজন বিভিন্ন দেশ থেকে ফেরা প্রবাসী, পাঁচজন কলেজশিক্ষার্থী, ১০ জন সমকামী এবং অন্য ছয়জন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আক্রান্তদের সবার বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে।

তিনি জানান, এ সময় ১ হাজার ২০০ জনের বেশি ব্যক্তির রক্ত পরীক্ষা করা হয়েছে। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও সংক্রমণের হার বাড়ছে। যথাযথ কাউন্সেলিং ও সচেতনতা কার্যক্রম জোরদার না হলে সংক্রমণ আরও বাড়তে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন।

ওরিয়েন্টেশনে বক্তারা বলেন, এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের মানবাধিকার সুরক্ষা এবং নৈতিক স্বাস্থ্য সাংবাদিকতা নিশ্চিত করা জরুরি। সামাজিক বৈষম্য দূর করে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

ডাক্তার একেএম রাফিদ হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে যশোর জেনারেল হাসপাতালের আরএমও ডাক্তার হাবিবা সিদ্দিকা ফোয়ারা, এইচআইভি প্রোগ্রামের কো-অর্ডিনেটর ডাক্তার কানিজ ফাতেমা এ্যানিসসহ চিকিৎসক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ওরিয়েন্টেশনের শেষ পর্যায়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হুসাইন শাফায়াত উপস্থিত হন। তিনি সংবাদকর্মীদের সাথে নানা বিষয়ে কথা বলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরের গাড়িখানায় বৈদ্যুতিক খুঁটিতে আগুন, বিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ

যশোরের কথিত সাংবাদিক নীরবসহ চার অনলাইন পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলা

যশোরে ছয় মাসে এইচআইভি শনাক্ত ৩৫, মৃত্যু ৬ জনের

যশোরে ডেঙ্গু সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

যশোরে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা  

ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশন  / সমন্বিত মেধা তালিকায় যশোর শাখার ৩২ শিক্ষার্থীর কৃতিত্ব

১৩ জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

মোরেলগঞ্জে পানির ট্যাংকি বিতরণে বৈষম্যের অভিযোগ, জনমনে ক্ষোভ

নয় বছরের দাম্পত্যে ইতি টানলেন হুনার-ময়াঙ্ক

তেল কিনতে ১৭ হাজার কোটি টাকার অনুমোদন

অশ্রুসিক্ত নয়নে সজ্জিত গাড়িতে শিক্ষকের বিদায়

ঝিনাইদহে প্রস্তাবিত মেডিকেল কলেজের স্থান পরিদর্শন

নতুন বলে পুরাতন টিভি বিক্রি, র‌্যাংগস কর্মকর্তার বিরুদ্ধে মামলা

দুই বাইক চুরির তদন্তে মোংলায় আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

যশোরে পুলিশের দায়িত্ব পালনে বাধা, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে শোকজ

ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যক্রম অব্যাহত থাকবে : রাসিক প্রশাসক

বৃক্ষরোপণের মাধ্যমে ‘সবুজ বিপ্লব’ গড়ে তোলার আহ্বান জুবাইদা রহমানের

রাজশাহীতে "তথ্য অধিকার আইন- ২০০৯" বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নির্বাচনী দায়িত্বে নিহত হলে পরিবার পাবে ১০ লাখ টাকা

পাঁচদিন বৃষ্টি ও বজ্রসহ ঝড়ের পূর্বাভাস

X