
ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের আওতাধীন দেশের সকল শাখার প্রথম প্রান্তিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ইন্টারন্যাশনাল পিস স্কুল এন্ড কলেজ যশোরের ৩২ জন শিক্ষার্থী প্রকাশিত সমন্বিত মেধা তালিকায় স্থান লাভ করেছে।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, মেধা তালিকায় প্লে শ্রেণি থেকে ৫ জন, নার্সারি থেকে ৫ জন, কেজি থেকে ২ জন, প্রথম শ্রেণি থেকে ৬ জন, দ্বিতীয় শ্রেণি থেকে ১ জন, তৃতীয় শ্রেণি থেকে ৪ জন, চতুর্থ শ্রেণি থেকে ২ জন এবং পঞ্চম শ্রেণি থেকে ৭ জন শিক্ষার্থী মেধা তালিকায় সাফল্য অর্জন করেছে।
চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মাহিরা ফাইরুজ এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তাহসান ইসলাম জাতীয় সমন্বিত মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করে। শিক্ষার্থীদের এ সাফল্যে সন্তোষ প্রকাশ করে প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবু ফয়সাল বলেন, ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোরে আধুনিক ও যুগোপযোগী শিক্ষার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এখানে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধ বিকাশের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ফলে শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে সক্ষম হচ্ছে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এই গৌরবোজ্জ্বল অর্জনের জন্য সকল শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতেও শিক্ষার্থীরা জ্ঞান, মেধা ও নৈতিকতার সমন্বয়ে আরও বড় সাফল্য অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য করুন
১০ জুন ২০২৬, ০৪:১৫ পিএম
১০ জুন ২০২৬, ০৩:৩৭ পিএম