
দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যশোর ইউনিটের উদ্যোগে বুধবার বেলা ১১ টায় রেড ক্রিসেন্ট অডিটোরিয়ামে এ অনুষ্ঠান হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। তিনি তার বক্তব্যে ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি ও চারপাশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর বিশেষ জোর দেন। বিশেষ অতিথি ছিলেন যশোরের সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা। তিনি ডেঙ্গুর লক্ষণ ও এর প্রতিকারে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন যশোর রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। এ সময় আরও উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির যশোরের সেক্রেটারি জাহিদ হাসান টুকুন। অনুষ্ঠান পরিচালনা করেন যশোর ইউনিটের লেভেল অফিসার মোক্তার আলী।
মন্তব্য করুন
১০ জুন ২০২৬, ০৪:১৫ পিএম
১০ জুন ২০২৬, ০৩:৩৭ পিএম