বৃহস্পতিবার
১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

যশোরের গাড়িখানায় বৈদ্যুতিক খুঁটিতে আগুন, বিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ

কাগজ সংবাদ
প্রকাশ : ১১ জুন ২০২৬, ১২:২৬ এএম
ছবি : গ্রামের কাগজ

যশোর শহরের গাড়িখানায় একটি বৈদ্যুতিক খুঁটিতে শর্ট সার্কিট থেকে আগুন লেগে আতঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সাড়ে নয়টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় বিদ্যুতের তার, ইন্টারনেট ও ডিস সংযোগের বিভিন্ন তার এবং সরঞ্জাম পুড়ে যায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর জরুরি ভিত্তিতে যশোর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)-এর সংশ্লিষ্ট অফিসে একাধিকবার ফোন করা হলেও শুরুতে সাড়া পাওয়া যায়নি। এ সময় একের পর এক বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও তখনও আশপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ সচল ছিল। এতে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে চরম ঝুঁকি ও বেগ পোহাতে হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আসে।

যশোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ বলেন, এলোমেলো ও অনিয়ন্ত্রিত তারের কারণে আগুনের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর পরও বিদ্যুৎ সংযোগ চালু ছিল। এতে আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যার মুখে পড়তে হয়। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বিদ্যুৎ বিভাগের কর্মী রুস্তম আলী বলেন, মূলত ডিস ও ইন্টারনেট লাইনের তারের সঙ্গে বিদ্যুতের তার জড়িয়ে থাকার কারণেই এ ঘটনার সূত্রপাত হয়েছে। বৃষ্টি হলেই এমন সমস্যার মুখোমুখি হতে হয়।

এ বিষয়ে ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী নাছির উদ্দিন বলেন, ডিস ও ইন্টারনেটের তারের কারণে আমরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছি। ট্রান্সমিটারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রায়ই এ ধরনের আগুনের ঘটনা ঘটছে। তবে আগুন লাগার পর বিদ্যুৎ সংযোগ বন্ধে বিলম্ব এবং ফোনে সাড়া না দেওয়ার অভিযোগ সঠিক নয়। আমাদের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা করেছেন।

এদিকে অগ্নিকাণ্ডের পর থেকে গাড়িখানাসহ আশপাশের এলাকায় ইন্টারনেট ও ওয়াই-ফাই সংযোগ বন্ধ রয়েছে। এতে গ্রাহকরা ভোগান্তিতে পড়েছেন এবং সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরের গাড়িখানায় বৈদ্যুতিক খুঁটিতে আগুন, বিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ

যশোরের কথিত সাংবাদিক নীরবসহ চার অনলাইন পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলা

যশোরে ছয় মাসে এইচআইভি শনাক্ত ৩৫, মৃত্যু ৬ জনের

যশোরে ডেঙ্গু সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

যশোরে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা  

ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশন  / সমন্বিত মেধা তালিকায় যশোর শাখার ৩২ শিক্ষার্থীর কৃতিত্ব

১৩ জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

মোরেলগঞ্জে পানির ট্যাংকি বিতরণে বৈষম্যের অভিযোগ, জনমনে ক্ষোভ

নয় বছরের দাম্পত্যে ইতি টানলেন হুনার-ময়াঙ্ক

তেল কিনতে ১৭ হাজার কোটি টাকার অনুমোদন

অশ্রুসিক্ত নয়নে সজ্জিত গাড়িতে শিক্ষকের বিদায়

ঝিনাইদহে প্রস্তাবিত মেডিকেল কলেজের স্থান পরিদর্শন

নতুন বলে পুরাতন টিভি বিক্রি, র‌্যাংগস কর্মকর্তার বিরুদ্ধে মামলা

দুই বাইক চুরির তদন্তে মোংলায় আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

যশোরে পুলিশের দায়িত্ব পালনে বাধা, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে শোকজ

ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যক্রম অব্যাহত থাকবে : রাসিক প্রশাসক

বৃক্ষরোপণের মাধ্যমে ‘সবুজ বিপ্লব’ গড়ে তোলার আহ্বান জুবাইদা রহমানের

রাজশাহীতে "তথ্য অধিকার আইন- ২০০৯" বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নির্বাচনী দায়িত্বে নিহত হলে পরিবার পাবে ১০ লাখ টাকা

পাঁচদিন বৃষ্টি ও বজ্রসহ ঝড়ের পূর্বাভাস

X