শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

মেয়ের বাড়ির কাছাকাছি পৌঁছে প্রাণ গেল পিতার 

স্টাফ রিপোর্টার, চুড়ামনকাটি (যশোর)
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০৮:৩৯ পিএম
ছবি-প্রতীকী

মেয়ের বাড়ি যাওয়া হলোনা বৃদ্ধ মহিউদ্দিনের (৫৫)। বাড়ির কাছে পৌঁছে অটোভ্যান উল্টে পুকুরে পড়ে ঘটনা স্থলেই প্রাণ হারালেন তিনি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের সাজিয়ালী গ্রামে। নিহত মহিউদ্দিন ঝিকরগাছা উপজেলার সিরাম পুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, মহিউদ্দিনের মেয়ে বিয়ে দেওয়া সাজিয়ালী গ্রামের নজির উদ্দিনের ছেলে মিলন হোসেনের সাথে। বৃহস্পতিবার বিকেলে মেয়ের বাড়িতে আসার জন্য তিনি রওনা হন। আমবটতলা বাজার থেকে তিনি মেয়ের বাড়িতে যাওয়ার জন্য অটোভ্যানে ওঠেন। পথিমধ্যে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির পিছনে পৌঁছালে ভ্যানটি রাস্তার পাশে পুকুরের মধ্যে উল্টে পড়ে যায়। এসময় ঘটনা স্থলেই তিনি নিহত হন ।পরে খবর পেয়ে জামাই বাড়ির লোকজন লাশ উদ্ধার করে গ্রামের বাড়িতে পাঠান। এ বিষয়ে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুর রউফ জানান, আমাদের কাছে কেউ জানায়নি। আমরা লোক মুখে শুনেছি। এদিকে গ্রামবাসীর অভিযোগ, সাজিয়ালী গ্রামের হযরত আলী সরকারি রাস্তার পাশ থেকে জোরপূর্বক বালু উত্তোলন করে বিশাল বড় গর্ত তৈরি করে। আজ সেই গর্তে পড়েই বৃদ্ধ মহিউদ্দিন মারা যান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেনাল্টি গোলে চেক প্রজাতন্ত্রের সাথে দক্ষিণ আফ্রিকার ড্র

পেনাল্টিতে নাটকীয় প্রত্যাবর্তন, স্পট কিকে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা

মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ভবিষ্যৎ অন্ধকার!

৬ মিনিটেই চেক প্রজাতন্ত্রের গোল

ছাত্রীদের উত্ত্যক্ত করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি এসপির / যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে  থেকে ৯ জন আটক, মুচলেকায় মুক্তি

যশোরে মাথার খুলি ভেঙে যাওয়া সেই নাসিমাকে হত্যা চেষ্টার ঘটনায় আদালতে মামলা

আমি আ’লীগ ছিলাম’ বলে বিএনপিকে মদ্যপ অবস্থায় কটূক্তির অভিযোগ, মোংলা থানার ওসির অপসারণ দাবি

মেয়ের বাড়ির কাছাকাছি পৌঁছে প্রাণ গেল পিতার 

সব বোর্ডের পাবলিক পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র হবে : শিক্ষামন্ত্রী

হরমুজ প্রণালি দিয়ে ইরানি বাণিজ্যিক জাহাজের চলাচল শুরু

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

মহেশপুরে দাখিলা বইয়ের পাতা গায়েব: অফিস সহায়ক ভাস্করের যশোর আদালতে ২৭ বছর কারাদণ্ড

দ্রুত চার্জশিট দিয়ে নন্দিনী হত্যার বিচার করা হবে : ত্রাণমন্ত্রী

নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

জনগণের বিশ্বাসই সবচেয়ে বড় নিরাপত্তা : প্রধানমন্ত্রী

দেশে ৫ দিনের বৃষ্টিপাতের পূর্বাভাস

‘মেসিকে ব্রাজিলের হয়ে খেলাবো কিনা ভাবছি’

ঝিনাইদহ দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

এখনো সব শেষ হয়নি : রোনালদো

যশোরের মনিরামপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার অভিযোগ

X