শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

সুন্দরবনে কুমিরের আক্রমণে নারী জেলের মৃত্যু

মোংলা প্রতিনিধি:
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৯:৫২ পিএম
ছবি-প্রতিনিধি

সুন্দরবনের শেলা নদীতে মাছের পোনা ধরার সময় কুমিরের আক্রমণে সেলিনা বেগম (৫০) নামে এক নারী জেলের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেল পৌনে ৬টার দিকে বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সেলিনা বেগম মোংলার চিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়মনি গ্রামের বাসিন্দা আব্দুল শেখের স্ত্রী।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. হামিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে সুন্দরবনের শেলা নদীর লঞ্চঘাট এলাকায় আরও দুই নারী জেলের সঙ্গে জাল টেনে মাছের পোনা ধরছিলেন সেলিনা বেগম। বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটের দিকে হঠাৎ একটি কুমির জল থেকে উঠে এসে তাকে আক্রমণ করে এবং গভীর নদীর দিকে টেনে নেওয়ার চেষ্টা করে।

এ সময় তার সঙ্গে থাকা অপর দুই নারী জেলে সাহসিকতার পরিচয় দেন। তারা পোনা ধরার জালে ব্যবহৃত কাঠের লাঠি দিয়ে কুমিরটিকে আঘাত করতে থাকেন। একপর্যায়ে কুমিরটি সেলিনাকে ছেড়ে দিয়ে পানিতে তলিয়ে যায়।

পরে সন্ধ্যা ৬টার দিকে সহযাত্রী জেলেরা নদী থেকে সেলিনা বেগমকে উদ্ধার করলে তাকে মৃত ঘোষণা করা হয়।

স্থানীয়রা জানান, সুন্দরবন সংলগ্ন নদী ও খালে মাছ বা কাঁকড়া ধরতে গিয়ে প্রায়ই জেলে ও বনজীবীরা বাঘ কিংবা কুমিরের আক্রমণের শিকার হন। বনবিভাগও নিয়মিতভাবে জেলেদের সতর্কতার সঙ্গে বন ও নদীপথে চলাচলের পরামর্শ দিয়ে থাকে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেনাল্টি গোলে চেক প্রজাতন্ত্রের সাথে দক্ষিণ আফ্রিকার ড্র

পেনাল্টিতে নাটকীয় প্রত্যাবর্তন, স্পট কিকে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা

মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ভবিষ্যৎ অন্ধকার!

৬ মিনিটেই চেক প্রজাতন্ত্রের গোল

ছাত্রীদের উত্ত্যক্ত করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি এসপির / যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে  থেকে ৯ জন আটক, মুচলেকায় মুক্তি

যশোরে মাথার খুলি ভেঙে যাওয়া সেই নাসিমাকে হত্যা চেষ্টার ঘটনায় আদালতে মামলা

আমি আ’লীগ ছিলাম’ বলে বিএনপিকে মদ্যপ অবস্থায় কটূক্তির অভিযোগ, মোংলা থানার ওসির অপসারণ দাবি

মেয়ের বাড়ির কাছাকাছি পৌঁছে প্রাণ গেল পিতার 

সব বোর্ডের পাবলিক পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র হবে : শিক্ষামন্ত্রী

হরমুজ প্রণালি দিয়ে ইরানি বাণিজ্যিক জাহাজের চলাচল শুরু

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

মহেশপুরে দাখিলা বইয়ের পাতা গায়েব: অফিস সহায়ক ভাস্করের যশোর আদালতে ২৭ বছর কারাদণ্ড

দ্রুত চার্জশিট দিয়ে নন্দিনী হত্যার বিচার করা হবে : ত্রাণমন্ত্রী

নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

জনগণের বিশ্বাসই সবচেয়ে বড় নিরাপত্তা : প্রধানমন্ত্রী

দেশে ৫ দিনের বৃষ্টিপাতের পূর্বাভাস

‘মেসিকে ব্রাজিলের হয়ে খেলাবো কিনা ভাবছি’

ঝিনাইদহ দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

এখনো সব শেষ হয়নি : রোনালদো

যশোরের মনিরামপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার অভিযোগ

X