শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে এগিয়ে আসার আহ্বান

যশোর বিসিক শিল্পনগরীকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি প্রতিমন্ত্রী অমিতের

কাগজ সংবাদ
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০৯:৫৫ পিএম
শুক্রবার যশোর টাউনহল মাঠে বিসিক জেলা কার্যালয়ের উদ্যোগে বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি: গ্রামের কাগজ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, যশোর বিসিক শিল্পনগরীর নিরাপত্তা ও কর্মপরিবেশ উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে বিকল্প ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, শিল্পনগরীকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা, ফায়ার সার্ভিসের সাব-স্টেশন স্থাপন এবং অভ্যন্তরীণ সড়ক উন্নয়নসহ নানা উদ্যোগের মাধ্যমে বিসিককে ঢেলে সাজানো হবে। পাশাপাশি খুলনা বিভাগের মধ্যে যশোর বিসিকের সুনাম আরও বৃদ্ধি এবং নতুন উদ্যোক্তা তৈরিতে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার যশোরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজিত উদ্যোক্তা মেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বৈশ্বিক বিদ্যুৎ সমস্যার সমাধানে তরুণ উদ্যোক্তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তিনি নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে এ খাতে আর্থিক সহযোগিতারও আশ্বাস দেন।

প্রতিমন্ত্রী বলেন, “আমার নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম ছিল বিসিকের উন্নয়ন। ইতোমধ্যে সেই উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া সাব-স্টেশন নির্মাণের জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়াও চলছে। ১০ দিনব্যাপী এই মেলার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

এর আগে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পরে তিনি মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

যশোরের জেলা প্রশাসক আশেক হাসানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান, সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হোসেন টুকুন। স্বাগত বক্তব্য দেন বিসিক মালিক সমিতির সভাপতি শাকির আলী।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগরসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তারা।

অর্ধশতাধিক স্টল নিয়ে এ মেলায় শিশুদের বিনোদনসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানীরা। উদ্বোধেনের পর থেকে দর্শনার্থীরা আসতে শুরু করেছেন মেলায়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাণীনগরে এতিম শিশুদের জন্য উন্মোক্ত করা হলো দালানবাড়ী ফলবাগান

কেন্দ্রীয় নেতাদের ‘অথর্ব’ দাবি করে নানা অভিযোগ উত্থাপন / যশোর জাতীয় পার্টির আহ্বায়ক সদস্য সচিবসহ ২৫ নেতার একযোগে পদত্যাগ

সন্তান বিক্রির টাকা দিয়ে কাবিন শোধের হুমকি / জমজ কন্যাসন্তানের জন্ম, মায়ের কপালে তালাক !

নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে এগিয়ে আসার আহ্বান / যশোর বিসিক শিল্পনগরীকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি প্রতিমন্ত্রী অমিতের

অভয়নগরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ তদন্তে কমিটি গঠন

প্রতিমন্ত্রী অমিতের নির্দেশনায় তিন শতাধিক দরিদ্র নারী পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা

কেশবপুরে শ্রমিকদের সংঘর্ষ, আহত ৩

পুলিশের পোশাকের রং পরিবর্তন করে প্রজ্ঞাপন

খালি পেটে আমলকি খাওয়ার সুফল

মক্কায় প্রদর্শিত ৪০০ বছরের পুরোনো কোরআন

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

লবণচরায় চ্যাগা সোহেল আটক

না ফেরার দেশে কবি আল মুজাহিদী

মনিরামপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী ও সৎবাবা কারাগারে

জামায়াত আমির / একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা হলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে

সুনামগঞ্জে অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেফতার, মোবাইল জব্দ

মামুনুল হককে নিয়ে সংসদে বক্তব্যের প্রতিবাদে সুনামগঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ

মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন, উন্নত চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

চুড়ামনকাটিতে কৃষক দলের কর্মী সমাবেশ

যশোর বিসিক শিল্পনগরীকে ঢেলে সাজানো হবে : অমিত

X