
বিশ্ব ক্রীড়াঙ্গনে আজ শনিবার (২০ জুন) অনুষ্ঠিত হবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ। ফুটবল বিশ্বকাপে দিনের অন্যতম আকর্ষণ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের ম্যাচ। হাইতির বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। একই দিনে বিশ্বকাপে নিজেদের ম্যাচ খেলবে নেদারল্যান্ডস, জার্মানি, তুরস্ক ও প্যারাগুয়ের মতো দলও।
অন্যদিকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ। শক্তিশালী পাকিস্তানের মুখোমুখি হবে টাইগ্রেসরা। এছাড়া অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস এবং ইংল্যান্ড-স্কটল্যান্ড ম্যাচও রয়েছে দিনের সূচিতে।
ক্রিকেটপ্রেমীদের জন্য আরও রয়েছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ওভাল টেস্টের চতুর্থ দিনের খেলা।
ক্রিকেট ৩য় ওয়ানডে ভারত-আফগানিস্তান সরাসরি, দুপুর ২টা, স্টার স্পোর্টস ১
নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস সরাসরি, বিকেল সাড়ে ৩টা, স্টার স্পোর্টস ১
বাংলাদেশ-পাকিস্তান সরাসরি, সন্ধ্যা সাড়ে ৭টা, স্টার স্পোর্টস ১
ইংল্যান্ড-স্কটল্যান্ড সরাসরি, রাত সাড়ে ১১টা, স্টার স্পোর্টস ১
ওভাল টেস্ট (৪র্থ দিন) ইংল্যান্ড-নিউজিল্যান্ড সরাসরি, বিকেল ৪টা, সনি স্পোর্টস ২
বিশ্বকাপ ফুটবল ব্রাজিল-হাইতি সরাসরি, সকাল সাড়ে ৬টা, বিটিভি, টি স্পোর্টস ও সময়
তুরস্ক-প্যারাগুয়ে সরাসরি, সকাল ৯টা, বিটিভি, টি স্পোর্টস ও সময়
নেদারল্যান্ডস-সুইডেন সরাসরি, রাত ১১টা, বিটিভি, টি স্পোর্টস ও সময়
জার্মানি-আইভরিকোস্ট সরাসরি, রাত ২টা, বিটিভি, টি স্পোর্টস ও সময়
ইকুয়েডর-কুরাসাও সরাসরি, আগামীকাল সকাল ৬টা, বিটিভি, টি স্পোর্টস ও সময়
মন্তব্য করুন
১৯ জুন ২০২৬, ০৭:০০ পিএম
১৯ জুন ২০২৬, ০৭:০৪ পিএম
১৯ জুন ২০২৬, ০৯:৫৬ পিএম
১৯ জুন ২০২৬, ০৯:৫৫ পিএম
১৯ জুন ২০২৬, ১০:০৪ পিএম