শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

হরমুজ প্রণালিতে ৬০ দিনের জন্য জাহাজ চলাচলের ফি মওকুফ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৬, ১২:১৫ পিএম
হরমুজ প্রণালিতে ৬০ দিনের জন্য জাহাজ চলাচলের ফি মওকুফ করল ইরান

আগামী ৬০ দিনের জন্য হরমুজ প্রণালি ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজের কাছ থেকে কোনো ধরনের ফি আদায় করা হবে না বলে ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় আন্তর্জাতিক বাণিজ্য ও নৌযান চলাচল স্বাভাবিক করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) রাতে প্রকাশিত এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ইরানের আধা-সরকারি সংবাদসংস্থা মেহেরের প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি ব্যবহারের জন্য আবেদনকারী বাণিজ্যিক জাহাজগুলো আগামী ৬০ দিন বিনা খরচে চলাচলের সুযোগ পাবে।

সমঝোতা স্মারকের লক্ষ্য বাস্তবায়নে পারস্য উপসাগর জলপথ কর্তৃপক্ষকে জাহাজ চলাচল সংক্রান্ত আবেদনগুলো দ্রুত ও অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে আন্তর্জাতিক শিপিং কার্যক্রমে গতি ফিরবে এবং গুরুত্বপূর্ণ এই জলপথে বাণিজ্যিক কার্যক্রম আরও সহজ হবে বলে আশা করছে তেহরান।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, বিশেষ পরিস্থিতি এবং বিদ্যমান নিরাপত্তা ঝুঁকির কারণে জাহাজগুলোকে কর্তৃপক্ষ নির্ধারিত রুট ও সময়সূচি মেনে চলতে হবে। এর মাধ্যমে ধাপে ধাপে নৌযান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় কারিগরি নির্দেশনা ও পরিচালনাগত তথ্য খুব শিগগিরই প্রকাশ করবে পারস্য উপসাগর জলপথ কর্তৃপক্ষ।

এ ছাড়া ইসলামাবাদ সমঝোতা স্মারকের পঞ্চম অনুচ্ছেদের আওতায় নৌপথে মাইন অপসারণসহ সংশ্লিষ্ট অন্যান্য নিরাপত্তা ব্যবস্থাও বাস্তবায়নের কথা উল্লেখ করা হয়েছে। ইরান আশা করছে, এসব পদক্ষেপের ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য রুট হরমুজ প্রণালিতে স্বাভাবিক ও নিরাপদ নৌযান চলাচল পুনঃপ্রতিষ্ঠিত হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেফটি ট্যাংকে নেমে প্রাণ হারালেন একই পরিবারের ৪ জন

যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ আটক ২

বিশ্বকাপ থেকে তুরস্কের বিদায়

আজ জামাইষষ্ঠী : বাংলার নিজস্ব এই প্রথার ইতিহাস

আবারও কমলো স্বর্ণের দাম

যশোরে ধর্মীয় অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

ব্রাজিল জয়ে আর্জেন্টিনা সমর্থকের মাথা ন্যাড়া

কচুক্ষেতে গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

যশোরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

হঠাৎ তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি

হাইতিকে হারিয়ে বিশ্বকাপে ঘুরে দাঁড়াল ব্রাজিল

ব্রাজিলের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় হাইতির

যশোরে পিআইবির তিনদিনের প্রশিক্ষণ শুরু / সাংবাদিকতায় সততা ও বস্তুনিষ্ঠতার কোনো বিকল্প নেই : অমিত

হরমুজ প্রণালিতে ৬০ দিনের জন্য জাহাজ চলাচলের ফি মওকুফ করল ইরান

স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় মরক্কোর

স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কোর জয়ে লাভ হলো ব্রাজিলের

সিটি কলেজে নতুন কমিটি নিয়ে বিক্ষোভ, ছাত্রদলের দুইপক্ষের হাতাহাতি

বিশ্ববাজার থেকে ১১৫ কোটি ব্যারেল তেল উধাও!

কুনিয়ার জোড়া গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

দেশের ৯ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা

X