শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

কচুক্ষেতে গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

ঢাকা অফিস
প্রকাশ : ২০ জুন ২০২৬, ০১:৫৯ পিএম
কচুক্ষেতে গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

রাজধানীর ভাষানটেক থানার কচুক্ষেত এলাকায় বকেয়া বেতন পরিশোধ ও বন্ধ থাকা গার্মেন্টস খুলে দেওয়ার দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েকজন শ্রমিককে আটক করেছে।

শনিবার (২০ জুন) সকালে ইনফর্ম টেক্সটাইলের শ্রমিকদের সঙ্গে এই উত্তেজনাকর ঘটনা ঘটে। পরে দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ভাষানটেক থানার ডিউটি অফিসার সালমা আক্তার।

তিনি জানান, গত কয়েকদিন ধরে কচুক্ষেত এলাকায় ইনফর্ম টেক্সটাইলের শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের বিরোধ চলছিল। শনিবার সকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

অন্যদিকে আন্দোলনরত শ্রমিকরা অভিযোগ করেন, ঈদের আগে তাদের ছুটিতে পাঠানোর পর ৬ তারিখে কারখানায় এসে তারা দেখতে পান গেট তালাবদ্ধ। তাদের দাবি, গার্মেন্টস মালিক প্রতিষ্ঠানটি অন্যত্র বিক্রি করে দিয়েছেন, কিন্তু শ্রমিকদের সঙ্গে কোনো আলোচনা বা বেতন পরিশোধ করা হয়নি।

শ্রমিকদের দাবি, দীর্ঘদিন ধরে তারা বকেয়া বেতন পরিশোধ এবং কারখানা পুনরায় চালুর জন্য আন্দোলন করে আসছেন। তবে পুলিশের পক্ষ থেকে তাদের ওপর হামলা চালানো হয়েছে এবং কয়েকজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।

বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেফটি ট্যাংকে নেমে প্রাণ হারালেন একই পরিবারের ৪ জন

যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ আটক ২

বিশ্বকাপ থেকে তুরস্কের বিদায়

আজ জামাইষষ্ঠী : বাংলার নিজস্ব এই প্রথার ইতিহাস

আবারও কমলো স্বর্ণের দাম

যশোরে ধর্মীয় অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

ব্রাজিল জয়ে আর্জেন্টিনা সমর্থকের মাথা ন্যাড়া

কচুক্ষেতে গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

যশোরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

হঠাৎ তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি

হাইতিকে হারিয়ে বিশ্বকাপে ঘুরে দাঁড়াল ব্রাজিল

ব্রাজিলের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় হাইতির

যশোরে পিআইবির তিনদিনের প্রশিক্ষণ শুরু / সাংবাদিকতায় সততা ও বস্তুনিষ্ঠতার কোনো বিকল্প নেই : অমিত

হরমুজ প্রণালিতে ৬০ দিনের জন্য জাহাজ চলাচলের ফি মওকুফ করল ইরান

স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় মরক্কোর

স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কোর জয়ে লাভ হলো ব্রাজিলের

সিটি কলেজে নতুন কমিটি নিয়ে বিক্ষোভ, ছাত্রদলের দুইপক্ষের হাতাহাতি

বিশ্ববাজার থেকে ১১৫ কোটি ব্যারেল তেল উধাও!

কুনিয়ার জোড়া গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

দেশের ৯ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা

X