শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
যশোরে পিআইবির তিনদিনের প্রশিক্ষণ শুরু

সাংবাদিকতায় সততা ও বস্তুনিষ্ঠতার কোনো বিকল্প নেই : অমিত

কাগজ সংবাদ
প্রকাশ : ২০ জুন ২০২৬, ১২:২৫ পিএম
সাংবাদিকতায় সততা ও বস্তুনিষ্ঠতার কোনো বিকল্প নেই : অমিত

বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সাংবাদিকতায় সততা, বস্তুনিষ্ঠতা, দায়িত্বশীলতা ও নৈতিকতা ধারণ না করলে কোনো প্রশিক্ষণই কার্যকর হবে না। বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ হওয়ার পাশাপাশি পরমত সহিষ্ণুতার চর্চা করতে হবে। তথ্য যাচাইয়ের পদ্ধতি ও কৌশল আয়ত্ত করে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখা সাংবাদিকদের অন্যতম দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।

যশোরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োফঁশ ফশনফষপনা প্রশিক্ষণ কর্মসসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকতা ও গণমাধ্যমের পরিবেশে নানা পরিবর্তন এলেও যশোর ছিল ব্যতিক্রম। এ সময় বিএনপি সাংবাদিকতাকে রাজনীতির ঊর্ধ্বে রাখার নীতি অনুসরণ করেছে। সাংবাদিকদের রাজনৈতিক দর্শন বিবেচনায় না নিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে উৎসাহিত করা হয়েছে। ফলে প্রেস ক্লাব যশোর, সাংবাদিক ইউনিয়ন কিংবা বিভিন্ন গণমাধ্যমের ডেস্কে কোনো ধরনের পরিবর্তন ঘটেনি।

তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে গণমাধ্যম প্রতিষ্ঠান ও সাংবাদিক সংগঠনগুলোতে বিক্ষোভ ও পরিবর্তনের ঘটনা ঘটলেও যশোরে বিএনপির নেতৃবৃন্দের সদিচ্ছা ও সহযোগিতার কারণে একটি স্থিতিশীল পরিবেশ বজায় ছিল। এতে সাংবাদিকরা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পেরেছেন।

মাদকমুক্ত যশোর গড়ে তুলতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সমাজের এই ভয়াবহ ব্যাধির বিরুদ্ধে জনমত গঠনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি সাংবাদিকদের তার এবং তার দলের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে বলেন, সমালোচনাই ভুল-ত্রুটি সংশোধন ও জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক হয়। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতাই একটি গণতান্ত্রিক সমাজকে শক্তিশালী করতে পারে।

প্রেসক্লাব যশোর মিলনায়তনে যশোরের সাংবাদিকদের অংশগ্রহণে আজ শনিবার (২০ জুন) সকালে মাল্টিমিডিয়া, ফ্যাক্টচেকিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান এবং পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু , দৈনিক লোকসমাজের প্রকাশক সান্তুনু ইসলাম সুমিতসহ অন্যরা। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান।

কর্মশালায় জেলাশহর সহ বিভিন্ন উপজেলা থেকে আগত ৭০ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন। এতে অংশগ্রহণকারীদের আধুনিক সাংবাদিকতা, ডিজিটাল কনটেন্ট তৈরি, ভিডিও স্টোরিটেলিং, মোবাইল সাংবাদিকতা, এআই প্রযুক্তি, ফ্যাক্টচেকিং এবং মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে এ ধরনের মাল্টিমিডিয়া প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রশিক্ষণের প্রথম দিনে স্টোরিবোর্ড, সেটিংস ও পরিকল্পনা. ইন্টারভিউ ফ্রেমিং, ফ্যাক্ট চেকিং এবং প্রযুক্তি ব্যবহারের ণেতিকতা বিষয়ে প্রশিক্ষণ দেন মাল্টিমিডিয়া স্পেশালিস্ট সাফাত রহমান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেফটি ট্যাংকে নেমে প্রাণ হারালেন একই পরিবারের ৪ জন

যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ আটক ২

বিশ্বকাপ থেকে তুরস্কের বিদায়

আজ জামাইষষ্ঠী : বাংলার নিজস্ব এই প্রথার ইতিহাস

আবারও কমলো স্বর্ণের দাম

যশোরে ধর্মীয় অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

ব্রাজিল জয়ে আর্জেন্টিনা সমর্থকের মাথা ন্যাড়া

কচুক্ষেতে গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

যশোরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

হঠাৎ তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি

হাইতিকে হারিয়ে বিশ্বকাপে ঘুরে দাঁড়াল ব্রাজিল

ব্রাজিলের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় হাইতির

যশোরে পিআইবির তিনদিনের প্রশিক্ষণ শুরু / সাংবাদিকতায় সততা ও বস্তুনিষ্ঠতার কোনো বিকল্প নেই : অমিত

হরমুজ প্রণালিতে ৬০ দিনের জন্য জাহাজ চলাচলের ফি মওকুফ করল ইরান

স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় মরক্কোর

স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কোর জয়ে লাভ হলো ব্রাজিলের

সিটি কলেজে নতুন কমিটি নিয়ে বিক্ষোভ, ছাত্রদলের দুইপক্ষের হাতাহাতি

বিশ্ববাজার থেকে ১১৫ কোটি ব্যারেল তেল উধাও!

কুনিয়ার জোড়া গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

দেশের ৯ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা

X