শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

কুনিয়ার জোড়া গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৬, ১০:৪৭ এএম
কুনিয়ার জোড়া গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয় তুলে নিয়েছে ব্রাজিল। মাতেউস কুনিয়ার জোড়া গোল এবং ভিনিসিয়ুস জুনিয়রের এক গোলের সুবাদে ‘সি’ গ্রুপের শীর্ষস্থান দখল করেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

শুক্রবার স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। একাধিক সুযোগ তৈরি করলেও কাঙ্ক্ষিত গোল পেতে তাদের অপেক্ষা করতে হয় ম্যাচের ২৩তম মিনিট পর্যন্ত।

সেই সময় ভিনিসিয়ুস জুনিয়রের নেওয়া প্রথম শট হাইতির গোলরক্ষক প্রতিহত করলেও ফিরতি বলে বিপত্তি ঘটে হাইতির রক্ষণভাগে। বল ক্লিয়ার করতে গিয়ে ডিফেন্ডার হানেস ডেলক্রোয়ার গায়ে লেগে তা ব্রাজিলের ফরোয়ার্ড মাতেউস কুনিয়ার কাছে চলে আসে। সুযোগটি কাজে লাগিয়ে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন কুনিয়া।

প্রথম গোলের মাত্র ১৩ মিনিট পর আবারও নিজের নাম স্কোরশিটে তোলেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। ম্যাচের ৩৬তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের নিখুঁত পাস থেকে বল পেয়ে বাম পায়ের দুর্দান্ত শটে হাইতির গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। অসাধারণ ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিলকে আরও স্বস্তিতে নিয়ে যান কুনিয়া।

প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আসে ব্রাজিলের তৃতীয় গোল। লুকাস পাকেতার চমৎকার থ্রু পাসে হাইতির রক্ষণভাগ ভেঙে এককভাবে গোলের সামনে চলে যান ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল মাদ্রিদের এই তারকা শান্ত মাথায় গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন। বিশ্বকাপে এটি ছিল তার দ্বিতীয় গোল।

বিরতির পরও আক্রমণ অব্যাহত রাখে ব্রাজিল। একাধিক সুযোগ সৃষ্টি করলেও শেষ পর্যন্ত আর কোনো গোল করতে পারেনি তারা। অন্যদিকে হাইতিও কয়েকটি প্রতিশ্রুতিশীল আক্রমণ গড়ে তুলেছিল, তবে ব্রাজিলের রক্ষণভাগ দৃঢ় থাকায় গোলের দেখা পায়নি দলটি।

ফলে নির্ধারিত সময় শেষে ৩-০ গোলের স্বচ্ছন্দ জয় নিয়ে মাঠ ছাড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করার পর ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে সমর্থক ও বিশ্লেষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে হাইতির বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়ে সেই শঙ্কা অনেকটাই দূর করেছে কার্লো আনচেলত্তির দল।

এই জয়ের ফলে শুধু তিন পয়েন্টই নয়, আত্মবিশ্বাসও ফিরে পেয়েছে সেলেসাওরা। একই সঙ্গে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠে পরবর্তী পর্বে যাওয়ার লড়াইয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে ব্রাজিল।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেফটি ট্যাংকে নেমে প্রাণ হারালেন একই পরিবারের ৪ জন

যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ আটক ২

বিশ্বকাপ থেকে তুরস্কের বিদায়

আজ জামাইষষ্ঠী : বাংলার নিজস্ব এই প্রথার ইতিহাস

আবারও কমলো স্বর্ণের দাম

যশোরে ধর্মীয় অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

ব্রাজিল জয়ে আর্জেন্টিনা সমর্থকের মাথা ন্যাড়া

কচুক্ষেতে গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

যশোরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

হঠাৎ তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি

হাইতিকে হারিয়ে বিশ্বকাপে ঘুরে দাঁড়াল ব্রাজিল

ব্রাজিলের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় হাইতির

যশোরে পিআইবির তিনদিনের প্রশিক্ষণ শুরু / সাংবাদিকতায় সততা ও বস্তুনিষ্ঠতার কোনো বিকল্প নেই : অমিত

হরমুজ প্রণালিতে ৬০ দিনের জন্য জাহাজ চলাচলের ফি মওকুফ করল ইরান

স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় মরক্কোর

স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কোর জয়ে লাভ হলো ব্রাজিলের

সিটি কলেজে নতুন কমিটি নিয়ে বিক্ষোভ, ছাত্রদলের দুইপক্ষের হাতাহাতি

বিশ্ববাজার থেকে ১১৫ কোটি ব্যারেল তেল উধাও!

কুনিয়ার জোড়া গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

দেশের ৯ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা

X