মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

চৌগাছায় নৈশপ্রহরী হত্যা মামলায় কবিরের স্বীকারোক্তি

কাগজ সংবাদ
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৮:২৯ পিএম
ছবি: গ্রামের কাগজ।

চৌগাছার বেড়গোবিন্দপুর বাঁওড়ের নৈশপ্রহরী আতিয়ার রহমান হত্যা মামলায় আটক কবির হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মাছ চুরিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মোহাম্মদ আলী আতিয়ার রহমানকে ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করেছে বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন তিনি।

মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রিয়াজের আদালতে কবির হোসেনের জবানবন্দি গ্রহণ করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কবির হোসেন চৌগাছা উপজেলার ফতেপুর গ্রামের আশাদুল ইসলামের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আরও একজনকে আটক করেছে। তিনি হলেন বাঁওড়ের অপর পাহারাদার সুজা উদ্দিন।

আদালতে দেওয়া জবানবন্দিতে কবির হোসেন জানান, গত ২০ জুন রাতে মোহাম্মদ আলী তাকে সঙ্গে নিয়ে বাঁওড়ে মাছ ধরতে যান। একপর্যায়ে নৈশপ্রহরী আতিয়ার রহমান তাদের দেখতে পেয়ে ঘটনাস্থলে আসেন। এ সময় মোহাম্মদ আলীর সঙ্গে আতিয়ারের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মোহাম্মদ আলী আতিয়ারকে ছুরিকাঘাত করেন। পরে তিনি মাটিতে পড়ে গেলে তাকে টেনে পাশের ঘাসজমিতে নিয়ে গিয়ে গলা কেটে হত্যা করা হয়। এরপর মরদেহটি বাঁওড়ের ক্যানালের কচুরিপানার মধ্যে ফেলে দেওয়া হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, লস্করপুর গ্রামের বাসিন্দা আতিয়ার রহমান বেড়গোবিন্দপুর বাঁওড়ে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। ২০ জুন রাতে খাবার খেয়ে তিনি বাঁওড় পাহারা দিতে বাড়ি থেকে বের হন। পরদিন তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাঁওড়ের ক্যানালের কচুরিপানার মধ্যে থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের ভাই রাশেদ আলী বাদী হয়ে চৌগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

পুলিশ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কবির হোসেন ও সুজা উদ্দিনকে আটক করে মঙ্গলবার আদালতে সোপর্দ করে। এর মধ্যে কবির হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে ভারতীয় ধুতি ও উত্তরীয়সহ এক ব্যক্তি আটক

যশোরে নাশকতা মামলার দুই আসামি আটক

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে কোয়ারেন্টিনে

চল্লিশের পরের খাদ্য তালিকায় যা দরকার  

জয়তী সোসাইটি যশোরে ইয়োগা প্রশিক্ষণ

আ’লীগের অপরাজনীতির প্রতিবাদ ও বিচার দাবি / যশোরে যুবদল ও এনসিপির বিক্ষোভ মিছিল সমাবেশ

যশোর এমএম কলেজে বিজ্ঞান ক্লাবের অলিম্পিয়ার্ড পুরস্কার বিতরণ

যশোরে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের মূল্য শৃঙ্খল উন্নয়নে অবহিতকরণ সভা

মিরসরাইয়ে আওয়ামী লীগের দুই নেতাসহ গ্রেফতার ৯

খুলনায় সন্ত্রাসী পারভেজ গ্রেপ্তার

দলীয় প্রতীক হারানোর ঝুঁকিতে মমতার তৃণমূল

মণিরামপুরে ৪৮ শিক্ষকের আইসিটি প্রশিক্ষণ সম্পন্ন

মণিরামপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কপোতাক্ষ নদে অবৈধ জাল জব্দ, পরে অগ্নিসংযোগ

মণিরামপুরে জমি জটিলতায় আটকে গেছে পলাশী খাল খনন

ইজিবাইক ছিনতাই মামলায় মাসুদুরের ২ দিনের রিমান্ড মঞ্জুর

চৌগাছায় নৈশপ্রহরী হত্যা মামলায় কবিরের স্বীকারোক্তি

টাকা নিয়ে উধাও স্ত্রী, অভিযোগ চীনা নাগরিকের

বেড়ায় শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত পাউরুটি বিতরণের অভিযোগ

দুর্নীতি-অনিয়মের অভিযোগে ফের তদন্তে জেলা খাদ্য নিয়ন্ত্রক / ফ্যাসিস্ট সিন্ডিকেটের দখলে খুলনার ওএমএস খাত

X