
যশোর সরকারি এমএম কলেজের বিজ্ঞান ক্লাবের উদ্যোগে বিজ্ঞান অলিম্পিয়ার্ড পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে শিক্ষক পরিষদ মিলনায়তনে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন অধ্যক্ষ প্রফেসর এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর একেএম রফিকুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ডক্টর হারুন অর রশিদ। বিজ্ঞান ক্লাবের আহবায়ক প্রফেসর ড. শেখ খসরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন গণিতে চতুর্থ বর্ষের ছাত্র মেহবুব হাসান, রসায়নের চতুর্থ বর্ষের ছাত্রী উর্মি খাতুন প্রমুখ। পরিচালনা করেন সহযোগী অধ্যাপক শাহাদাৎ হোসেন। অনুষ্ঠানে ৭ বিভাগের বিজয়ী ২১ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মন্তব্য করুন