বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

চল্লিশের পরের খাদ্য তালিকায় যা দরকার  

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৯:৪৪ পিএম
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

চল্লিশ পার হওয়ার পর খাদ্য তালিকায় আনুন কিছু বদল। কারণ দীর্ঘদিন সুস্থ থাকতে চাইলে এসময় একটু বুঝেই খেতে হবে আপনাকে। ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন ধরনের রোগ থেকে দূরে থাকতে কী খাবেন, কী খাবেন না সে সম্পর্কে পরামর্শ দিয়েছেন ভারতীয় পুষ্টিবিদ ড. অমিতাভ সরকার।

ফাইবারজাতীয় খাবার খান বেশি করে। এ ধরনের খাবার দ্রুত হজমে সহায়ক। হার্টের সমস্যা থেকে টাইপ টু ডায়াবেটিস খানিকটা হলেও রুখে দিতে পারে ফাইবার। ডাল, চিয়া সিড, তিল, ফ্ল্যাক্সসিড, ওটস, পাতাওয়ালা সবজি, আমন্ড, কাজুবাদাম ও পেস্তাবাদাম ফাইবারের অন্যতম উৎস।

রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করতে রান্নায় ভেষজ ব্যবহার করুন। তুলসি, আদা, জিরা, ধনিয়া, কালোজিরা। গোলমরিচ, দারুচিনি, লবঙ্গ আপনাকে দূরে রাখতে পারে বিভিন্ন রোগ থেকে। মসলা চা বানিয়েও খেতে পারেন নিয়মিত।

স্যাচুরেটেড ফ্যাটের বদলে হেলদি ফ্যাট খান। অলিভ অয়েল, সানফ্লাওয়ার অয়েল, ফিশ অয়েল স্বাস্থ্যের জন্য উপকারী।

কলা বা পালং শাকের মতো খাবারে পটাশিয়ামের মাত্রা বেশি ও সোডিয়ামের মাত্রা কম থাকে। এগুলোও খাদ্য তালিকায় রাখতে পারেন।

ঝিঙে, পটল, বাঁধাকপি, লেটুস, ব্রকোলি, ফুলকপির মতো সবজি ও তরমুজ, শসা, পেয়ারা, আপেল ও নাসপাতির মতো ফল এই বয়সে খুব উপকারী।

বয়স বাড়লে হাড়ের জোর কমে। তাই ক্যালশিয়াম সমৃদ্ধ ডায়েট এই সময় ভীষণ প্রয়োজন। দুধ, দই, সিরিয়াল, মাছ খান নিয়মিত। প্রোটিন ও অ্যান্টি-অক্সিডেন্টের জন্য মুরগির মাংস, ডাল, সয়া মিল্ক, লো ফ্যাট পনির খেতে পারেন।

দুধের সঙ্গে হলুদ মিশিয়ে পান করতে পারেন।

আর্টিফিশিয়াল সুইটনার, প্যাকেট জুস, মাফিন ও কেক, রেড মিট ও জাঙ্ক ফুড যতটা সম্ভব এড়িয়ে চলুন।

তথ্য: এনডিটিভি

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারমাণবিক স্থাপনায় আইএইএ প্রবেশে নিষেধাজ্ঞা ইরানের

সমালোচনার কড়া জবাব! ইউসেবিওকে টপকে পর্তুগালের শীর্ষে রোনালদো

মেসিকে টপকে রোনালদোর অনন্য বিশ্বরেকর্ড, বাতিল হলো উজবেকিস্তানের গোল

তেলের বাজারের ভবিষ্যৎ এখন চীনের হাতে?

যশোরে ভারতীয় ধুতি ও উত্তরীয়সহ এক ব্যক্তি আটক

যশোরে নাশকতা মামলার দুই আসামি আটক

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে কোয়ারেন্টিনে

চল্লিশের পরের খাদ্য তালিকায় যা দরকার  

জয়তী সোসাইটি যশোরে ইয়োগা প্রশিক্ষণ

আ’লীগের অপরাজনীতির প্রতিবাদ ও বিচার দাবি / যশোরে যুবদল ও এনসিপির বিক্ষোভ মিছিল সমাবেশ

যশোর এমএম কলেজে বিজ্ঞান ক্লাবের অলিম্পিয়ার্ড পুরস্কার বিতরণ

যশোরে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের মূল্য শৃঙ্খল উন্নয়নে অবহিতকরণ সভা

মিরসরাইয়ে আওয়ামী লীগের দুই নেতাসহ গ্রেফতার ৯

খুলনায় সন্ত্রাসী পারভেজ গ্রেপ্তার

দলীয় প্রতীক হারানোর ঝুঁকিতে মমতার তৃণমূল

মণিরামপুরে ৪৮ শিক্ষকের আইসিটি প্রশিক্ষণ সম্পন্ন

মণিরামপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কপোতাক্ষ নদে অবৈধ জাল জব্দ, পরে অগ্নিসংযোগ

মণিরামপুরে জমি জটিলতায় আটকে গেছে পলাশী খাল খনন

ইজিবাইক ছিনতাই মামলায় মাসুদুরের ২ দিনের রিমান্ড মঞ্জুর

X