মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

মিরসরাইয়ে আওয়ামী লীগের দুই নেতাসহ গ্রেফতার ৯

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৯:১৪ পিএম
ছবি: সংগৃহীত।

চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক অভিযানে আওয়ামী লীগের দুই নেতাসহ বিভিন্ন মামলার ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত মোট নয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাত থেকে মঙ্গলবার (২৩ জুন) সকাল পর্যন্ত জোরারগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন বারইয়ারহাট পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. আবু সুফিয়ান (লাতু কমিশনার) (৬২) এবং বারইয়ারহাট পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য ইমামুল ইসলাম (লিটন) (৪৫)।

এ ছাড়া ফৌজদারি কার্যবিধির বিভিন্ন ধারায় ও বিভিন্ন মামলায় গ্রেফতার হওয়া অন্যরা হলেন— হরি মোহন দাস (৬০), সুজন দাস (২৬), ইউসুফ মিয়া (৪৩), মো. সবুজ (৩৫), মো. মুসা, মো. আজিজ (৩৫) ও মো. রেজাউল করিম।

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে কয়েকজন বিভিন্ন মামলার এজাহারভুক্ত এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

ওসি আবদুল হালিম বলেন, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত পৃথক অভিযানে মোট নয়জনকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেলের বাজারের ভবিষ্যৎ এখন চীনের হাতে?

যশোরে ভারতীয় ধুতি ও উত্তরীয়সহ এক ব্যক্তি আটক

যশোরে নাশকতা মামলার দুই আসামি আটক

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে কোয়ারেন্টিনে

চল্লিশের পরের খাদ্য তালিকায় যা দরকার  

জয়তী সোসাইটি যশোরে ইয়োগা প্রশিক্ষণ

আ’লীগের অপরাজনীতির প্রতিবাদ ও বিচার দাবি / যশোরে যুবদল ও এনসিপির বিক্ষোভ মিছিল সমাবেশ

যশোর এমএম কলেজে বিজ্ঞান ক্লাবের অলিম্পিয়ার্ড পুরস্কার বিতরণ

যশোরে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের মূল্য শৃঙ্খল উন্নয়নে অবহিতকরণ সভা

মিরসরাইয়ে আওয়ামী লীগের দুই নেতাসহ গ্রেফতার ৯

খুলনায় সন্ত্রাসী পারভেজ গ্রেপ্তার

দলীয় প্রতীক হারানোর ঝুঁকিতে মমতার তৃণমূল

মণিরামপুরে ৪৮ শিক্ষকের আইসিটি প্রশিক্ষণ সম্পন্ন

মণিরামপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কপোতাক্ষ নদে অবৈধ জাল জব্দ, পরে অগ্নিসংযোগ

মণিরামপুরে জমি জটিলতায় আটকে গেছে পলাশী খাল খনন

ইজিবাইক ছিনতাই মামলায় মাসুদুরের ২ দিনের রিমান্ড মঞ্জুর

চৌগাছায় নৈশপ্রহরী হত্যা মামলায় কবিরের স্বীকারোক্তি

টাকা নিয়ে উধাও স্ত্রী, অভিযোগ চীনা নাগরিকের

বেড়ায় শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত পাউরুটি বিতরণের অভিযোগ

X