বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে কোয়ারেন্টিনে

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৯:৪৯ পিএম
ছবি: সংগৃহীত।

রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানা থেকে আলোচিত অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে গবেষণার জন্য সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)-এ স্থানান্তর করা হয়েছে। বর্তমানে মহিষটিকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) কর্মকর্তারা জানান, গত রবিবার (২১ জুন) প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় চিড়িয়াখানা থেকে মহিষটি আনুষ্ঠানিকভাবে বিএলআরআইয়ের কাছে হস্তান্তর করা হয়। এরপরই গবেষণা ও পর্যবেক্ষণের জন্য বিশেষ ব্যবস্থায় কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

এ বিষয়ে বিএলআরআই-এর মহিষ উৎপাদন গবেষণা বিভাগের প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা গৌতম কুমার দেব বলেন, মহিষটিকে আপাতত ১৪ থেকে ২১ দিন কোয়ারেন্টিনে রাখা হবে। এ সময়ের মধ্যে এটি রোগমুক্ত কি না তা নিশ্চিত করা হবে। পাশাপাশি এর স্বাস্থ্যগত অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। এরপর গবেষণার কাজে কীভাবে ব্যবহার করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এরই মধ্যে মহিষটির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ ও গবেষণার লক্ষ্যে ১৩ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বিএলআরআই কর্মকর্তারা।

প্রসঙ্গত, কোরবানির ঈদের আগে মহিষটি নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় জিয়া উদ্দিন মৃধার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’ লালন-পালন করা হচ্ছিল। মহিষটির অদ্ভুত চুলের কারণে জিয়া উদ্দিনের ভাই এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে নামকরণ করেন।

পরে মহিষটি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয় এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও তা স্থান পায়। পরবর্তীতে এটি জিয়া উদ্দিন মৃধার কাছ থেকে কেরানীগঞ্জের জিনজিরার মনিরুজ্জামানের কাছে বিক্রি করা হয়।

ঈদকে কেন্দ্র করে গত ২৫ মে বিকেলে মহিষটি নারায়ণগঞ্জের খামার থেকে কেরানীগঞ্জে নেওয়া হয়। তবে ঈদের আগের দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে মহিষটি পুলিশ নিয়ে যায়। প্রথমে কেরানীগঞ্জ থানায় রাখা হয়, পরে তা স্থানান্তর করা হয় মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। সেখান থেকেই এখন গবেষণার উদ্দেশ্যে বিএলআরআই-এ নেওয়া হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারমাণবিক স্থাপনায় আইএইএ প্রবেশে নিষেধাজ্ঞা ইরানের

সমালোচনার কড়া জবাব! ইউসেবিওকে টপকে পর্তুগালের শীর্ষে রোনালদো

মেসিকে টপকে রোনালদোর অনন্য বিশ্বরেকর্ড, বাতিল হলো উজবেকিস্তানের গোল

তেলের বাজারের ভবিষ্যৎ এখন চীনের হাতে?

যশোরে ভারতীয় ধুতি ও উত্তরীয়সহ এক ব্যক্তি আটক

যশোরে নাশকতা মামলার দুই আসামি আটক

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে কোয়ারেন্টিনে

চল্লিশের পরের খাদ্য তালিকায় যা দরকার  

জয়তী সোসাইটি যশোরে ইয়োগা প্রশিক্ষণ

আ’লীগের অপরাজনীতির প্রতিবাদ ও বিচার দাবি / যশোরে যুবদল ও এনসিপির বিক্ষোভ মিছিল সমাবেশ

যশোর এমএম কলেজে বিজ্ঞান ক্লাবের অলিম্পিয়ার্ড পুরস্কার বিতরণ

যশোরে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের মূল্য শৃঙ্খল উন্নয়নে অবহিতকরণ সভা

মিরসরাইয়ে আওয়ামী লীগের দুই নেতাসহ গ্রেফতার ৯

খুলনায় সন্ত্রাসী পারভেজ গ্রেপ্তার

দলীয় প্রতীক হারানোর ঝুঁকিতে মমতার তৃণমূল

মণিরামপুরে ৪৮ শিক্ষকের আইসিটি প্রশিক্ষণ সম্পন্ন

মণিরামপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কপোতাক্ষ নদে অবৈধ জাল জব্দ, পরে অগ্নিসংযোগ

মণিরামপুরে জমি জটিলতায় আটকে গেছে পলাশী খাল খনন

ইজিবাইক ছিনতাই মামলায় মাসুদুরের ২ দিনের রিমান্ড মঞ্জুর

X