
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী অপতৎপরতার প্রতিবাদে যশোরের মণিরামপুরে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে পৌরশহরে মিছিলটি অনুষ্ঠিত হয়। পরে পৌর শহরের দক্ষিণ মাথায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ।
এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব সাঈদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী, কাজী ইমরান, পৌর যুবদলের সদস্য সচিব বিল্লাল হোসেন, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সায়ফুল ইসলাম, রাসেল হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মন্তব্য করুন