বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

যশোরে ভারতীয় ধুতি ও উত্তরীয়সহ এক ব্যক্তি আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৯:৫৬ পিএম
ছবি: সংগৃহীত

যশোরে ২ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় ধুতি ও উত্তরীয়সহ অনিরুদ্ধ দাস অনি (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর যশোর ৩৯ ব্যাটালিয়নের সদস্যরা।

আটক অনিরুদ্ধ দাস অনি ঢাকার ধানমন্ডি থানার জিগাতলা পোস্ট অফিস রোড স্টাফ কোয়ার্টার এলাকার অমল কৃষ্ণ দাসের ছেলে।

বিজিবির হাবিলদার মনিরুজ্জামান কোতোয়ালি থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেন, সোমবার (২২ জুন) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বেনাপোল থেকে ঢাকাগামী গ্রিন লাইন পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১৪-১১৬৯) শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য বহন করা হচ্ছে। পরে বাসের বক্সে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে একটি সাদা বস্তার ভেতর থেকে ৬৪টি ভারতীয় ধুতি ও ৯টি উত্তরীয় উদ্ধার করা হয়। এরপর মালিকের সন্ধান করা হলে অনিরুদ্ধ দাস অনি বাস থেকে নেমে এসে পণ্যগুলোর মালিকানা দাবি করেন। তবে তিনি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

পরে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য বহনের অভিযোগে তাকে আটক করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ২ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারমাণবিক স্থাপনায় আইএইএ প্রবেশে নিষেধাজ্ঞা ইরানের

সমালোচনার কড়া জবাব! ইউসেবিওকে টপকে পর্তুগালের শীর্ষে রোনালদো

মেসিকে টপকে রোনালদোর অনন্য বিশ্বরেকর্ড, বাতিল হলো উজবেকিস্তানের গোল

তেলের বাজারের ভবিষ্যৎ এখন চীনের হাতে?

যশোরে ভারতীয় ধুতি ও উত্তরীয়সহ এক ব্যক্তি আটক

যশোরে নাশকতা মামলার দুই আসামি আটক

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে কোয়ারেন্টিনে

চল্লিশের পরের খাদ্য তালিকায় যা দরকার  

জয়তী সোসাইটি যশোরে ইয়োগা প্রশিক্ষণ

আ’লীগের অপরাজনীতির প্রতিবাদ ও বিচার দাবি / যশোরে যুবদল ও এনসিপির বিক্ষোভ মিছিল সমাবেশ

যশোর এমএম কলেজে বিজ্ঞান ক্লাবের অলিম্পিয়ার্ড পুরস্কার বিতরণ

যশোরে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের মূল্য শৃঙ্খল উন্নয়নে অবহিতকরণ সভা

মিরসরাইয়ে আওয়ামী লীগের দুই নেতাসহ গ্রেফতার ৯

খুলনায় সন্ত্রাসী পারভেজ গ্রেপ্তার

দলীয় প্রতীক হারানোর ঝুঁকিতে মমতার তৃণমূল

মণিরামপুরে ৪৮ শিক্ষকের আইসিটি প্রশিক্ষণ সম্পন্ন

মণিরামপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কপোতাক্ষ নদে অবৈধ জাল জব্দ, পরে অগ্নিসংযোগ

মণিরামপুরে জমি জটিলতায় আটকে গেছে পলাশী খাল খনন

ইজিবাইক ছিনতাই মামলায় মাসুদুরের ২ দিনের রিমান্ড মঞ্জুর

X