
যশোরের মণিরামপুরে শিক্ষকদের ১৫ দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণ শেষে মঙ্গলবার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)-এর আওতাধীন উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই) কেন্দ্রে চলতি অর্থবছরের ৫ম ও ৬ষ্ঠ ব্যাচে এ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার মোট ৪৮ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।
মঙ্গলবার দুপুর ১২টায় আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টারে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মাসুদ হোসেন। সহকারী প্রোগ্রামার মহিব বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষক প্রশিক্ষক এস. এম. মজনুর রহমান, মিজানুর রহমান, কম্পিউটার অপারেটর মিঠুন মল্লিক, ল্যাব সহকারী শুকান্ত মণ্ডল এবং প্রশিক্ষণার্থী আশীষ কুমার বিশ্বাস প্রমুখ।
মন্তব্য করুন