মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

কপোতাক্ষ নদে অবৈধ জাল জব্দ, পরে অগ্নিসংযোগ

জাহাঙ্গীর আলম, মণিরামপুর (যশোর)
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৮:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি।

দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে যশোরের মণিরামপুরে নদ-নদী ও খাল-বিলে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে কপোতাক্ষ নদের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দের পর তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মঙ্গলবার কপোতাক্ষ নদের চাকলা, কাঠালতলা ও আশপাশের কয়েকটি স্থানে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় সাড়ে তিন হাজার মিটার চায়না দুয়ারি জাল জব্দ করা হয়, যা পরে অগ্নিসংযোগ করে ধ্বংস করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা জানান, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে অবৈধ চায়না দুয়ারি জাল উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু করা হয়েছে। তারই ধারাবাহিকতায় কপোতাক্ষ নদের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।

তিনি আরও জানান, জব্দকৃত অবৈধ চায়না দুয়ারি জাল পরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। দেশীয় মাছ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেলের বাজারের ভবিষ্যৎ এখন চীনের হাতে?

যশোরে ভারতীয় ধুতি ও উত্তরীয়সহ এক ব্যক্তি আটক

যশোরে নাশকতা মামলার দুই আসামি আটক

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে কোয়ারেন্টিনে

চল্লিশের পরের খাদ্য তালিকায় যা দরকার  

জয়তী সোসাইটি যশোরে ইয়োগা প্রশিক্ষণ

আ’লীগের অপরাজনীতির প্রতিবাদ ও বিচার দাবি / যশোরে যুবদল ও এনসিপির বিক্ষোভ মিছিল সমাবেশ

যশোর এমএম কলেজে বিজ্ঞান ক্লাবের অলিম্পিয়ার্ড পুরস্কার বিতরণ

যশোরে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের মূল্য শৃঙ্খল উন্নয়নে অবহিতকরণ সভা

মিরসরাইয়ে আওয়ামী লীগের দুই নেতাসহ গ্রেফতার ৯

খুলনায় সন্ত্রাসী পারভেজ গ্রেপ্তার

দলীয় প্রতীক হারানোর ঝুঁকিতে মমতার তৃণমূল

মণিরামপুরে ৪৮ শিক্ষকের আইসিটি প্রশিক্ষণ সম্পন্ন

মণিরামপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কপোতাক্ষ নদে অবৈধ জাল জব্দ, পরে অগ্নিসংযোগ

মণিরামপুরে জমি জটিলতায় আটকে গেছে পলাশী খাল খনন

ইজিবাইক ছিনতাই মামলায় মাসুদুরের ২ দিনের রিমান্ড মঞ্জুর

চৌগাছায় নৈশপ্রহরী হত্যা মামলায় কবিরের স্বীকারোক্তি

টাকা নিয়ে উধাও স্ত্রী, অভিযোগ চীনা নাগরিকের

বেড়ায় শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত পাউরুটি বিতরণের অভিযোগ

X