মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বন্যা শঙ্কা

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৬:২৭ পিএম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বন্যা শঙ্কা

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বেড়ে গিয়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বাম তীরের জেলা লালমনিরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বেলা ৩টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি রেকর্ড করা হয় ৫২ দশমিক ১৬ মিটার। যা বিপৎসীমার (৫২ দশমিক ১৫ মিটার) ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও ডালিয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, উজানে ভারতে কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীতে পানি প্রবাহ বেড়েছে। উজানের এ ঢলে কারণে বাংলাদেশ অংশের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

কয়েক ধরে পানি প্রবাহ বাড়লেও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। মঙ্গলবার হালকা বৃষ্টি আর উজানের ঢলে তিস্তা নদীর পানি প্রবাহ বেড়ে গিয়ে ডালিয়া পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করে।

ফলে তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ সময় শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ক্রমে বাড়ছে পানিবন্দির সংখ্যা।

ইতোমধ্যে তিস্তা চরাঞ্চলের বিভিন্ন এলাকার রাস্তাঘাট ও ফসলি জমি পানিতে তলিয়ে যেতে শুরু করেছে। জেলার পাঁচটি উপজেলার নদী তীরবর্তী এলাকা বন্যায় প্লাবিত হচ্ছে।

পানির চাপ বেড়ে যাওয়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ নদী তীরবর্তি এলাকার উঁচু রাস্তাগুলো চরম ঝুঁকির মধ্যে পড়েছে। দীর্ঘ দিন সংস্কার না করা এসব বাঁধ চলতি বন্যায় বড় ঝুঁকির মধ্যে রয়েছে বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা।

তাদের অভিযোগ, শুস্ক মৌসুমে পাউবো এসব নিয়ে কাজ না করে ফেলে রাখে। বর্ষা এলে এসবে জরুরি মেরামত দেখি সরকারের কোটি কোটি টাকা লোপাট করে। অথচ শুস্ক মৌসুমে বাঁধ মেরামত করলে কাজগুলো যেমন পাকাপোক্ত হবে। তেমনি নদী ভাঙন আর বন্যার ক্ষতি থেকে রক্ষা পেত।

আব্দুল আজিজ বলেন, শুস্ক মৌসুমে কাজ করলে ফাঁকি দিতে পারবেন না। আর বর্ষায় কাজ করলে কাজ না করেও বলতে পারবে কাজ করেছি, তা পানিতে ভেসে গেছে। এ সব কারণে নদীর স্থায়ী কোনো কাজ হয় না। বর্ষা এলে সিসি ব্লোক আর বালুর বস্তা নিয়ে দৌড়ায় পাউবোর লোকজন।

নদীপাড়ের গোবর্দ্ধন গ্রামের আব্দুর রশিদ বলেন, কয়েক দিন ধরে পানি বাড়া কমা করছিল। আজকে বাড়ার পরিমাণটা বেশি। চরাঞ্চলের অনেক বাড়িতে পানি উঠেছে। তারা পানিবন্দি হয়ে পড়েছেন। পানিবন্দি এলাকায় শিশু বৃদ্ধ আর প্রতিবন্ধীদের নিয়ে চরম কষ্টে থাকতে হয়। গরু, ছাগল, হাঁস-মুরগি নিয়েও আমাদের কষ্টের শেষ নেই। এ সবের মাঝেও থাকে সাপ-পোকার প্রাদুর্ভাব। সব মিলে আমাদের নিদ্রাহীন রাত কাটে বন্যার সময়। বন্যা যতদিন আমাদের কষ্ট তার চেয়েও বেশি।

পাউবোর কর্মকর্তারা জানান, উজানের পানি প্রবাহ অব্যাহত থাকায় পানি বেড়েছে তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে। এ কারণে নদী তীরবর্তী এলাকার নিম্নাঞ্চলে হালকা বন্য দেখা দিতে পারে। বন্যা সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ডালিয়া পাউবোর (পাউবো) নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, বিকেল ৩টায় তিস্তার পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। উজানের পাহাড়ি ঢল অব্যাহত থাকায় এ পয়েন্টে পানিপ্রবাহ বেড়েছে। তাই হালকা বন্যা দেখা দিয়েছে। উজানের ঢল অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি দীর্ঘ হতে পারে। উজানের ঢলের ওপরই নির্ভর করছে পানির চাপ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইজিবাইক ছিনতাই মামলায় মাসুদুরের ২ দিনের রিমান্ড মঞ্জুর

চৌগাছায় নৈশপ্রহরী হত্যা মামলায় কবিরের স্বীকারোক্তি

টাকা নিয়ে উধাও স্ত্রী, অভিযোগ চীনা নাগরিকের

বেড়ায় শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত পাউরুটি বিতরণের অভিযোগ

দুর্নীতি-অনিয়মের অভিযোগে ফের তদন্তে জেলা খাদ্য নিয়ন্ত্রক / ফ্যাসিস্ট সিন্ডিকেটের দখলে খুলনার ওএমএস খাত

সভাপতি রফিকুল ইসলাম বনি ও সহ-সভাপতি ইউপি সদস্য আকরাম হোসেন / হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

পাল্টে যাচ্ছে গ্রামীণ দৃশ্যপট / মোরেলগঞ্জে খাল পুনঃখননে কৃষিতে সমৃদ্ধির সম্ভাবনা

মোংলায় জমি বিরোধে সংখ্যালঘু পরিবারের ৭ সদস্য আহত

মালয়েশিয়া সফরে উষ্ণ অভ্যর্থনায় কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২৮ জুন: প্রস্তুতি সভা অনুষ্ঠিত

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বন্যা শঙ্কা

মেঘনা-গোমতী সেতুর টোল দুর্নীতি মামলা: তদন্ত প্রতিবেদন দাখিল ২০ সেপ্টেম্বর

মহেশপুরে এক সালিশে হামলা কমপক্ষে ৮ জন আহত

পবায় দুর্নীতিবিরোধী প্রতিযোগিতায় তর্কে-বিতর্কে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

রাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিল

হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণেই থাকবে : গালিবাফ

কালীগঞ্জে মাদক নির্মূলের দাবিতে মানববন্ধন

সাহাবী হত্যার বিচার দাবিতে উত্তাল বাঘারপাড়া

বিশ্ববাজারে কমেছে স্বর্ণ ও রুপার দাম

সিন্ধু পানিবণ্টন সংকট: ভারত–পাকিস্তান উত্তেজনা

X