মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

সিন্ধু পানিবণ্টন সংকট: ভারত–পাকিস্তান উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৫:০০ পিএম
সিন্ধু পানিবণ্টন সংকট: ভারত–পাকিস্তান উত্তেজনা। ছবি : রয়টার্স

সিন্ধু নদের পানিবণ্টনকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান। দীর্ঘদিনের বিরোধপূর্ণ এই ইস্যু এবার নতুন করে কূটনৈতিক ও নিরাপত্তাগত উত্তেজনা সৃষ্টি করেছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি পানির অধিকার কেড়ে নিয়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলা হয়, তবে তার দেশ ভারতের বিরুদ্ধে যুদ্ধে জড়াতেও প্রস্তুত। তবে তিনি এটিও উল্লেখ করেন, বর্তমানে সরাসরি যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়নি।

ভারত ও পাকিস্তানের মধ্যে ৬৬ বছর ধরে কার্যকর রয়েছে ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি। কিন্তু সাম্প্রতিক সময়ে এই চুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তান সীমান্ত দিয়ে সন্ত্রাসবাদ বন্ধ না করা পর্যন্ত এই চুক্তি স্থগিত রাখা হবে। একইসঙ্গে ভারতের পানিসম্পদ মন্ত্রী সি আর পাতিল কঠোর ভাষায় বলেন, ভবিষ্যতে পাকিস্তানে যেন এক ফোঁটা পানিও না পৌঁছায়—সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সিন্ধু নদের পানি পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির প্রায় ৯০ শতাংশ কৃষিজমির সেচ এবং সব প্রধান জলবিদ্যুৎ কেন্দ্র এই নদী ব্যবস্থার ওপর নির্ভরশীল।

বিশেষজ্ঞদের মতে, ভারত যদি পুরোপুরি পানি বন্ধ না-ও করে, শুধু বাঁধের পানি ছাড়ার সময়সূচি ও প্রবাহ নিয়ন্ত্রণ পরিবর্তন করলেও পাকিস্তানের কৃষি ও অর্থনীতিতে বড় ধরনের ক্ষতি হতে পারে।

চাষের মৌসুমে পানি আটকে রাখলে খরা দেখা দিতে পারে, আর হঠাৎ করে পানি ছেড়ে দিলে ভয়াবহ বন্যার ঝুঁকি তৈরি হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়া সফরে উষ্ণ অভ্যর্থনায় কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২৮ জুন: প্রস্তুতি সভা অনুষ্ঠিত

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বন্যা শঙ্কা

মেঘনা-গোমতী সেতুর টোল দুর্নীতি মামলা: তদন্ত প্রতিবেদন দাখিল ২০ সেপ্টেম্বর

মহেশপুরে এক সালিশে হামলা কমপক্ষে ৮ জন আহত

পবায় দুর্নীতিবিরোধী প্রতিযোগিতায় তর্কে-বিতর্কে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

রাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিল

হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণেই থাকবে : গালিবাফ

কালীগঞ্জে মাদক নির্মূলের দাবিতে মানববন্ধন

সাহাবী হত্যার বিচার দাবিতে উত্তাল বাঘারপাড়া

বিশ্ববাজারে কমেছে স্বর্ণ ও রুপার দাম

সিন্ধু পানিবণ্টন সংকট: ভারত–পাকিস্তান উত্তেজনা

যবিপ্রবিতে ‘উচ্চমানের গবেষণা প্রবন্ধ লিখন ও প্রকাশনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহীতে দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

আইইইই আইসিএডিএইচআই ২০২৬ এ চ্যাম্পিয়ন যবিপ্রবির টিম নেফ্রোনোভা

নতুন রূপে ধরা দিলেন নুসরাত ফারিয়া

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমলো

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি

নাটোরে জুট মিলে ডাকাতি: লুণ্ঠিত মালামালসহ গ্রেফতার ৬

X