মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

রাজশাহীতে দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৪:৪৩ পিএম
রাজশাহীতে দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল।  ছবি: হাফিজুর রহমান পান্না

‎রাজশাহীর মহানগর যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে মহানগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সমাবেশে যুবদলের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দেন।

‎সমাবেশে বক্তারা বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে যুবদল অতীতের মতো ভবিষ্যতেও সক্রিয় থাকবে এবং যেকোনো রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে।

‎বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি রফিক আহমেদ ডলার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মাহামুদুস সালেহীন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও আবদুল ওয়াহাব, এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক কামরুজ্জামান (নান্নু)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি এবং সঞ্চালনা করেন মহানগর যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়কবৃন্দ রকিবুল হক (টফি), কামরুজ্জামান (মিলন), সালাউদ্দিন বিপ্লব, মাইনুল ইসলাম (মিন্টু), সোহেল রানা, নাজির হাসান, আতাউর রহমান বাঁধন ও আনারুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য (দপ্তরের সংযুক্ত) মোঃ মাসুদুল হক মৃধা মোমিন, মহানগর যুবদলের অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল, মজিবুল হক মিলন, সুব্রত রায়, হাসান খান, শ্যামল শেখ, নাফিজ ইমতিয়াজ ড্যানি, সুরাজ আলী, মোহন আলী, আকলেসুর রহমান সাজিম, মোঃ রবিন হোসেন, হাফিজ বাবুসহ রাজশাহী মহানগর যুবদলের আওতাধীন ৮টি থানার নেতৃবৃন্দ, ৪১টি সাংগঠনিক ওয়ার্ডের আহ্বায়ক, সদস্য সচিব ও নেতাকর্মীবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র, মিথ্যাচার, অপপ্রচার ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা জনগণ কখনো মেনে নেবে না। তারা সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র, শান্তি ও জনস্বার্থবিরোধী সকল অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২৮ জুন: প্রস্তুতি সভা অনুষ্ঠিত

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বন্যা শঙ্কা

মেঘনা-গোমতী সেতুর টোল দুর্নীতি মামলা: তদন্ত প্রতিবেদন দাখিল ২০ সেপ্টেম্বর

মহেশপুরে এক সালিশে হামলা কমপক্ষে ৮ জন আহত

পবায় দুর্নীতিবিরোধী প্রতিযোগিতায় তর্কে-বিতর্কে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

রাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিল

হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণেই থাকবে : গালিবাফ

কালীগঞ্জে মাদক নির্মূলের দাবিতে মানববন্ধন

সাহাবী হত্যার বিচার দাবিতে উত্তাল বাঘারপাড়া

বিশ্ববাজারে কমেছে স্বর্ণ ও রুপার দাম

সিন্ধু পানিবণ্টন সংকট: ভারত–পাকিস্তান উত্তেজনা

যবিপ্রবিতে ‘উচ্চমানের গবেষণা প্রবন্ধ লিখন ও প্রকাশনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহীতে দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

আইইইই আইসিএডিএইচআই ২০২৬ এ চ্যাম্পিয়ন যবিপ্রবির টিম নেফ্রোনোভা

নতুন রূপে ধরা দিলেন নুসরাত ফারিয়া

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমলো

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি

নাটোরে জুট মিলে ডাকাতি: লুণ্ঠিত মালামালসহ গ্রেফতার ৬

মাগুরার শিরোপা জয়ের গল্পে উজ্জ্বল মহম্মদপুরের ছয় কৃতি ফুটবলার

X