বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০২:০২ পিএম
দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ শেষে বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় বুধবার (২৪ জুন) দুপুর ১টা ৫৬ মিনিটে দালিয়ান নর্থ রেলওয়ে স্টেশন থেকে একটি উচ্চগতির বুলেট ট্রেনে রাজধানী বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি।

এর আগে সকালে দালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলোইস জভিংগি।

সম্মেলন শেষে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে জিপে করে দালিয়ান নর্থ রেলওয়ে স্টেশনে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে তিনি বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন।

এর আগে মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষ করে গত সোমবার রাতে চীনের দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী। দালিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনার মাধ্যমে স্বাগত জানানো হয়।

মঙ্গলবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেন তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমানও তার সঙ্গে উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় ফারিয়ার দ্বিবার্ষিক নির্বাচন, সভাপতি জাহিদুর

ব্রাজিল বনাম স্কটল্যান্ড: / রাফিনহার বদলে রায়ান, বেঞ্চে নেইমার

নৌপথে বাড়ছে ফি, বাড়তে পারে নিত্যপণ্যের পরিবহন ব্যয়

স্কটল্যান্ডকে হালকাভাবে না নেওয়ার বার্তা আনচেলত্তির

বিশ্বকাপ শিবিরে ৩৯তম জন্মদিনের কেক কাটলেন মেসি

জলাবদ্ধতায় বিপর্যস্ত বদরগঞ্জের নাগেরহাট বন্দর

ভারত থেকে ১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি : শুভেন্দু

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

চার মাসের মধ্যে সর্বনিম্নে জ্বালানি তেলের দাম

অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

স্বর্ণ ও রুপার ভরি কত আজ?

যশোরের সন্ত্রাসী চশমা সাইদকে গলা কেটে হত্যা

ইরানের আকাশে রহস্যময় ‘জেলিফিশ ড্রোন’ দেখার দাবি মার্কিন পাইলটের

অবসরের আগে ইতিহাস গড়লেন লুকা মদ্রিচ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.৭৯ বিলিয়ন ডলার

ডালিয়ান ডব্লিউইএফ সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়াল পর্তুগাল

সুখির পাল্লায়ই অসুখির কারণ !

কলম্বিয়ার গোলে ডিআর কঙ্গোকে হারিয়ে গ্রুপ ‘কে’-তে শীর্ষস্থান দখল

পদত্যাগকারী ২৫ নেতার বিদায় / যশোর জেলা জাতীয় পার্টির ৩১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন

X