বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

স্কটল্যান্ডকে হালকাভাবে না নেওয়ার বার্তা আনচেলত্তির

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৩:০৬ পিএম
স্কটল্যান্ডকে হালকাভাবে না নেওয়ার বার্তা আনচেলত্তির

বিশ্বকাপের ‘সি’ গ্রুপে বুধবার মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিজেদের খেলোয়াড়দের সতর্ক করেছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তার মতে, স্কটল্যান্ড একটি সংগঠিত, লড়াকু এবং মানসম্পন্ন দল, তাই তাদের বিপক্ষে সহজ ম্যাচের প্রত্যাশা করা ভুল হবে।

স্কটল্যান্ডের জন্যও ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ম্যাচে ড্র করতে পারলেই বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের গ্রুপ পর্ব পেরিয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। এমনকি অন্য ম্যাচের ফল অনুকূলে এলে পরাজিত হলেও নকআউট পর্বে ওঠার সুযোগ থাকতে পারে তাদের সামনে।

তবে স্কটল্যান্ডের সামনে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আর ব্রাজিলের ডাগআউটে আছেন কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তি, যিনি কোচ হিসেবে রেকর্ড পাঁচবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কৃতিত্ব অর্জন করেছেন।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, এটি অবশ্যই কঠিন একটি ম্যাচ হবে। স্কটল্যান্ডের দলে অনেক মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। তারা লড়াকু এবং অত্যন্ত সংগঠিত একটি দল।

তিনি আরও যোগ করেন, তাদের দলে অভিজ্ঞ ফুটবলার রয়েছে, যেমন স্কট ম্যাকটমিনে ও জন ম্যাকগিন। বিশ্বকাপে সহজ ম্যাচের সময় অনেক আগেই শেষ হয়ে গেছে। আমরা একটি কঠিন প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত।

বিশ্বকাপের মঞ্চে এর আগে ১৯৭৪, ১৯৮২, ১৯৯০ এবং ১৯৯৮ সালে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল স্কটল্যান্ড। তবে কোনোবারই দক্ষিণ আমেরিকার পরাশক্তিকে হারাতে পারেনি ইউরোপীয় দলটি।

তবুও এবার ফ্লোরিডায় অনুষ্ঠিতব্য ম্যাচে স্কটল্যান্ডের সমর্থকদের বড় উপস্থিতি দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা দলটিকে অতিরিক্ত অনুপ্রেরণা দিতে পারে।

ব্রাজিল সমর্থকদের জন্য সুখবর হলো, তারকা ফরোয়ার্ড নেইমারকে এই ম্যাচে মাঠে দেখা যেতে পারে। পায়ের পেশির চোটের কারণে চলতি বিশ্বকাপে এখনো কোনো ম্যাচ খেলেননি তিনি।

তবে চলতি সপ্তাহে প্রথমবারের মতো দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নিয়েছেন নেইমার, যা তার ফেরার সম্ভাবনা আরও উজ্জ্বল করেছে।

নেইমারকে নিয়ে আনচেলত্তি বলেন, সে এখন খেলার জন্য প্রস্তুত। পুরো সপ্তাহ খুব ভালো অনুশীলন করেছে এবং আমরা তার ফেরায় খুবই আনন্দিত। সে অসাধারণ মানের একজন ফুটবলার।

তিনি আরও বলেন, সে অর্ধেক সময় খেলতে পারে, আবার পুরো ৯০ মিনিটও খেলতে পারে। তার মানসিকতা দারুণ এবং সে দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অন্যদিকে ব্রাজিলের জন্য দুঃসংবাদ হলো, উইঙ্গার রাফিনিয়া এই ম্যাচে খেলতে পারবেন না। হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে পায়ের পেছনের পেশিতে চোট পান তিনি।

রাফিনিয়ার পরিবর্তে কে একাদশে সুযোগ পাবেন, সে বিষয়ে এখনো কিছু জানাননি আনচেলত্তি। তবে সম্ভাব্য বিকল্প হিসেবে রায়ান, এন্দ্রিক এবং ইগর থিয়াগোর নাম আলোচনায় রয়েছে।

নেইমারের সম্ভাব্য প্রত্যাবর্তন, রাফিনিয়ার অনুপস্থিতি এবং নকআউট পর্বের সমীকরণ—সব মিলিয়ে ব্রাজিল ও স্কটল্যান্ডের মধ্যকার এই ম্যাচটি ‘সি’ গ্রুপের অন্যতম আকর্ষণীয় লড়াইয়ে পরিণত হয়েছে। দুই দলের জন্যই ম্যাচটির গুরুত্ব অনেক, ফলে মায়ামিতে দর্শকরা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন / যশোরে সাড়ে তিন লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর টার্গেট

শিক্ষামন্ত্রীর হুঁশিয়ারি: / এইচএসসি পরীক্ষায় নকল বা প্রশ্নফাঁস হলে কঠোর ব্যবস্থা

মোংলায় ফারিয়ার দ্বিবার্ষিক নির্বাচন, সভাপতি জাহিদুর

ব্রাজিল বনাম স্কটল্যান্ড: / রাফিনহার বদলে রায়ান, বেঞ্চে নেইমার

নৌপথে বাড়ছে ফি, বাড়তে পারে নিত্যপণ্যের পরিবহন ব্যয়

স্কটল্যান্ডকে হালকাভাবে না নেওয়ার বার্তা আনচেলত্তির

বিশ্বকাপ শিবিরে ৩৯তম জন্মদিনের কেক কাটলেন মেসি

জলাবদ্ধতায় বিপর্যস্ত বদরগঞ্জের নাগেরহাট বন্দর

ভারত থেকে ১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি : শুভেন্দু

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

চার মাসের মধ্যে সর্বনিম্নে জ্বালানি তেলের দাম

অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

স্বর্ণ ও রুপার ভরি কত আজ?

যশোরের সন্ত্রাসী চশমা সাইদকে গলা কেটে হত্যা

ইরানের আকাশে রহস্যময় ‘জেলিফিশ ড্রোন’ দেখার দাবি মার্কিন পাইলটের

অবসরের আগে ইতিহাস গড়লেন লুকা মদ্রিচ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.৭৯ বিলিয়ন ডলার

ডালিয়ান ডব্লিউইএফ সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়াল পর্তুগাল

সুখির পাল্লায়ই অসুখির কারণ !

X