
যশোরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে সাড়ে তিন লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সারাদেশের সাথে আগামী ২৮ জুন এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। বুধবার (২৪ জুন) দুপুরে যশোর সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাংবাদিক অবহিতকরণ ও সাংবাদিক সম্মেলনে যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা এ তথ্য জানিয়েছেন।
সাংবাদিক সম্মেলনে সিভিল সার্জন ডা. মাসুদ রানা আরো বলেন, সারাদেশের সাথে যশোরেও আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ক্যাম্পেইনে এই জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৪৪ হাজার ৬১২ শিশুকে নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। একইসাথে ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৯ হাজার ৬৫২ শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সবমিলিয়ে এই জেলায় ৩ লাখ ৫৪ হাজার ২৬৪ শিশু জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও জানান, জেলার আটক উপজেলায় মোট ২ হাজার ৩০১ টি কেন্দ্রে সরকারি ও বেসরকারি মিলে ৫ হাজার ২১৭ জন কর্মী শিশুদের ভিটামিন “ এ” প্লাস ক্যাপসুল খাওয়ানোর কাজে নিয়োজিত থাকবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. দিলদার হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. নাজমুস সাদিক, এমওসিএস ডা. মৌসুমী বিনতে মানিক প্রমুখ।
মন্তব্য করুন