
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বুধবার (২৪ জুন ২০২৬) উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
"রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ" এ শ্লোগান নিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ হোসেন।
ভোলাহাট মোহবুল্লাহ্ মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি মোঃ তাহাজ্জাদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রানাউল মোর্শেদ ও দুর্নীতি দমন কমিশন রাজশাহী জেলা কোর্ট পরিদর্শক মোঃ জাহিদুল ইসলাম।
দুপ্রক সভাপতি অধ্যক্ষ মোঃ মাসুদ রানার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি অফিসার মোঃ সুলতান আলী, সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ, মাধ্যমিক শিক্ষা সহকারী সুপারভাইজার মোঃ হারুনর রশিদ, দুদক এর অংগসংগঠন-উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) সহসভাপতি ও সহকারী অধ্যাপক মোঃ তোফাজ্জেল হোসেন, সদস্য ও সহকারী অধ্যাপক মোঃ আহশানুর রশীদ, সদস্য ও ভোলাহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শরিফুল ইসলাম (শরীফ), সহকারী শিক্ষিকা আরিফা সুলতানা ও ইয়াসমিন আকতার উপস্থিত ছিলেন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে মুশরীভূজা ইউসুফ আলী স্কুল এণ্ড কলেজ বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ও রামেশ্বর পাইলট মডেল ইন্সটিটিউশন রানার্সআপ হয়। এতে মুশরীভূজা ইআ স্কুল এণ্ড কলেজের ছাত্রী মোসাঃ নুসরাত জাহান প্রধানবক্তা হিসেবে নির্বাচিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত প্রধান ও বিশেষ অতিথিদ্বয়দের সম্মানী ক্রেস্ট এবং বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিগণ।
মন্তব্য করুন