শুক্রবার
২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩

সুনামগঞ্জ মেডিকেলে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

মোঃ মোশফিকুর রহমান স্বপন সুনামগঞ্জ:
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৮:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

হাসপাতাল চালু, একাডেমিক কার্যক্রম যথাযথভাবে নিশ্চিতকরণ এবং পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে সুনামগঞ্জ মেডিকেল কলেজের প্রায় সাড়ে তিনশ শিক্ষার্থী বুধবার চতুর্থ দিনের মতো কর্মসূচি পালন করেছে।

কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা ১১টার পর থেকেই শিক্ষার্থীরা হাসপাতাল ভবনের সামনে জড়ো হয়ে ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করে। পরে সেখানে স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তব্য দেন অধ্যক্ষ চিত্তরঞ্জন তালুকদার, লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার উজির মিয়া, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাকবিল হাসান, সরকারি কলেজের শিক্ষার্থী এন. ডি উছমান গনী, বাহাদুরপুর মাদ্রাসার শিক্ষক আব্দুল মালিক ত্বোহা, রিয়াজ আহমেদ, নুরুল হক, স্থানীয় ব্যবসায়ী মনসুর আলম, রুহেল আহমেদ, তুহিন মিয়া ও আনহারুজ্জামান।

এছাড়া সিনিয়র ব্যাচের শিক্ষার্থী তোফায়েল আহমেদ, রাফাত রেজা আকাশ, পৃথ্বীরাজ চৌধুরী, সাইদুল ইসলাম সাকিবসহ আরও অনেকে বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় সুনামগঞ্জের বিভিন্ন পেশাজীবীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা জানান, গত রোববার থেকে তারা ক্লাস বর্জন করে এসব দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। বুধবারের মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৬ জুন: বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ ঘটনা

ট্রাম্পের বিরুদ্ধে আইসিসির তিন বিচারকের মামলা

শান্তি আলোচনায় জটিলতা, হরমুজ প্রণালিতে মাশুলের বিরোধিতা ট্রাম্পের

বজ্রপাতে যশোরের শার্শা সীমান্তে দুই বিজিবি সদস্যসহ আহত ৫

যশোরের ‘চশমা সাইদ’ হত্যা মামলায় মেছো সুমন ও রোহিত আটক

আর্থিক কর্মকাণ্ডে আলোচিত ‘হুন্ডি কাজল’ মারা গেছেন

প্রায় দুই বছর অপেক্ষার অবসান / আবারও খুলে যাচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ঝিকরগাছায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন নিয়ে পরিকল্পনা সভা

মহেশপুরে এডিপি’র আওতায় উপকরণ বিতরণ

সুনামগঞ্জে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সংবাদ সম্মেলন

ঘের দখলকারী বিপ্লব অনৈতিক কর্মকান্ডের সময় জনতার হাতে আটক

রোহিতায় একাধিক কর্মসূচিতে মণিরামপুরের ইউএনও

মহেশপুরে ২৫ দিনের ইমিটেশন প্রশিক্ষণের সমাপ্তি

মোংলায় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শালিখায় ৫০টি বিদ্যালয়ে ডাস্টবিন ও গাছের চারা বিতরণ

সুনামগঞ্জ শহরের কামারখাল উদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে জোর তৎপরতা

সুনামগঞ্জে ভিটামিন ‘এ’ ও কৃমিনাশক কর্মসূচি সম্প্রসারণে সচেতনতামূলক সভা

সুনামগঞ্জে থানার সামনে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা

যশোরে শিশুশ্রম হ্রাসে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

X