বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

যশোরে শিশুশ্রম হ্রাসে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

জাকির হোসেন হৃদয়, ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৭:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ঝুঁকিপূর্ণ শিশুশ্রম হ্রাসের মাধ্যমে শিশুদের সুরক্ষা ও উন্নয়ন নিশ্চিতকরণে শিক্ষক ও সুধীজনদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে যশোরের মনিহার এলাকায় অবস্থিত আব্দুর রশীদ খান ঠাকুর ফাউন্ডেশনের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রদীপ মার্সেল রোজারিও। তিনি শিশুদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম প্রতিরোধে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী আব্দুর রহমান, শিশু সুরক্ষা কর্মকর্তা শাহনাজ ইসলাম, প্রকল্প কর্মকর্তা সোহান উদ্দিন, শাহানাজ পারভীন, আহ্ছানিয়া মিশনের জেলা শাখার সমন্বয়কারী সাইফ উদ্দিন, প্রধান শিক্ষক নুর ইসলাম, নুরুল আমিন, ফজলুর রহমান, আব্দুল আলীম মিন্টুসহ স্থানীয় শিক্ষক, সুধীজন ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় শিশুশ্রম হ্রাস, শিশুদের অধিকার সুরক্ষা এবং তাদের সার্বিক উন্নয়নে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে যশোরের শার্শা সীমান্তে দুই বিজিবি সদস্যসহ আহত ৫

যশোরের ‘চশমা সাইদ’ হত্যা মামলায় মেছো সুমন ও রোহিত আটক

আর্থিক কর্মকাণ্ডে আলোচিত ‘হুন্ডি কাজল’ মারা গেছেন

প্রায় দুই বছর অপেক্ষার অবসান / আবারও খুলে যাচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ঝিকরগাছায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন নিয়ে পরিকল্পনা সভা

মহেশপুরে এডিপি’র আওতায় উপকরণ বিতরণ

সুনামগঞ্জে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সংবাদ সম্মেলন

ঘের দখলকারী বিপ্লব অনৈতিক কর্মকান্ডের সময় জনতার হাতে আটক

রোহিতায় একাধিক কর্মসূচিতে মণিরামপুরের ইউএনও

মহেশপুরে ২৫ দিনের ইমিটেশন প্রশিক্ষণের সমাপ্তি

মোংলায় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শালিখায় ৫০টি বিদ্যালয়ে ডাস্টবিন ও গাছের চারা বিতরণ

সুনামগঞ্জ শহরের কামারখাল উদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে জোর তৎপরতা

সুনামগঞ্জে ভিটামিন ‘এ’ ও কৃমিনাশক কর্মসূচি সম্প্রসারণে সচেতনতামূলক সভা

সুনামগঞ্জে থানার সামনে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা

যশোরে শিশুশ্রম হ্রাসে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে কুকুরের উপদ্রব, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

৭৫ বছর পর বিদ্যালয়ে ভোট, নির্বাচিত ৪ অভিভাবক সদস্য

স্বরাষ্ট্রমন্ত্রী / দেশের ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত

X