শুক্রবার
২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩

সাদুল্লাপুরের এসিল্যান্ড জসিম উদ্দিন বদলি

মো. তানভীর রহমান, গাইবান্ধা
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৯:০৯ পিএম
ছবি: প্রতিনিধি।

গাইবান্ধার সাদুল্লাপুরে আলোচিত অর্পিত (সরকারি) সম্পত্তি অধিগ্রহণে কোটি টাকার ক্ষতিপূরণ উত্তোলন এবং তথ্য সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিককে হেনস্তার ঘটনায় সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিনকে বদলি করা হয়েছে। তাকে পঞ্চগড় জেলার বোদা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করা হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার উত্তম কুমার দাশ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ বদলি আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া মৌজায় সরকারি ১/১ খতিয়ানভুক্ত সাড়ে ৬ শতক অর্পিত সম্পত্তি ব্যক্তি মালিকানা দেখিয়ে প্রায় ৩ কোটি টাকা ক্ষতিপূরণ উত্তোলনের বিষয়ে তথ্য জানতে এসিল্যান্ড কার্যালয়ে যান সময় সংবাদের প্রতিবেদক হেদায়েতুল ইসলাম বাবু ও যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি জিল্লুর রহমান মণ্ডল পলাশ।

অভিযোগ রয়েছে, তথ্য জানতে গেলে এসিল্যান্ড মো. জসিম উদ্দিন সাংবাদিকদের প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি ক্যামেরা ও মাইক্রোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন, আঙুল উঁচিয়ে ধমক দেন এবং তাদের কার্যালয় ত্যাগ করতে বলেন। পরবর্তীতে তিনি নিজেও দ্রুত অফিস ত্যাগ করেন। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

গণমাধ্যমে বিষয়টি প্রকাশের পর বিভাগীয় প্রশাসন ঘটনাটি আমলে নেয়। গত রোববার রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আশরাফুল ইসলাম গাইবান্ধা সার্কিট হাউসে তদন্ত পরিচালনা করেন। তদন্তকালে সাংবাদিকসহ সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ এবং ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার নথিপত্র পর্যালোচনা করা হয়। তবে তদন্ত প্রতিবেদন এখনো প্রকাশ করা হয়নি।

তদন্তের পরদিন সোমবার বিতর্কিত ওই সাড়ে ৬ শতক জমিকে সরকারি সম্পত্তি হিসেবে চিহ্নিত করে সেখানে সাইনবোর্ড টানানো হয়। তবে এখনো জমির দখলদার ও ভাড়াটিয়াদের উচ্ছেদ করা হয়নি।

সূত্র জানায়, ঢাকা-রংপুর মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পে অধিগ্রহণ করা ওই জমির বিপরীতে ২০২৫ সালের ২৫ নভেম্বর পীরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহাঙ্গীর ও তার পরিবারের নামে ২ কোটি ৮০ লাখ টাকার বেশি ক্ষতিপূরণ ছাড় করা হয়।

তবে অভিযোগ রয়েছে, জমিটি প্রকৃতপক্ষে অর্পিত (সরকারি) সম্পত্তি হওয়া সত্ত্বেও প্রভাব খাটিয়ে ওই ক্ষতিপূরণের অর্থ উত্তোলন করা হয়েছে। এতে প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন উঠেছে।

নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, ২০২২ সালের এক প্রতিবেদনে জমিতে সরকারি স্বার্থ নেই বলে উল্লেখ করা হলেও, ২০২৫ সালের আরেক প্রতিবেদনে সেখানে সরকারি স্বার্থ বিদ্যমান বলা হয়। এ দুই প্রতিবেদনের পরস্পরবিরোধী তথ্য নিয়েও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

উল্লেখ্য, ৩৮তম বিসিএস কর্মকর্তা জসিম উদ্দিন ২০২৪ সালের ৩ অক্টোবর সাদুল্লাপুরে এসিল্যান্ড হিসেবে যোগদান করেন। দায়িত্ব পালনকালে খাস জমি, নামজারি, ভূমি প্রশাসন এবং সেবাপ্রত্যাশীদের সঙ্গে আচরণ নিয়ে তার বিরুদ্ধে একাধিক অভিযোগও আলোচনায় আসে।

স্থানীয়দের অভিযোগ, সাদুল্লাপুর ও জামুডাঙ্গা মৌজায় সরকারি ১ নম্বর খতিয়ান, ১/১ খতিয়ান এবং ‘ক’ তফসিলভুক্ত জমি ব্যক্তিগত নামে নামজারির অভিযোগও রয়েছে। এতে ভূমি প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে।

এর আগে গত ২৪ মার্চ তিনি সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পান। পরে ২০ এপ্রিল তাকে কাউনিয়া উপজেলায় বদলি করা হলেও তিনি কর্মস্থল ত্যাগ করেননি। বদলি স্থগিত করতে তদবিরের অভিযোগও ওঠে। পদোন্নতি ও বদলির পরও দীর্ঘদিন একই কর্মস্থলে থাকায় বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দেয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তি আলোচনায় জটিলতা, হরমুজ প্রণালিতে মাশুলের বিরোধিতা ট্রাম্পের

বজ্রপাতে যশোরের শার্শা সীমান্তে দুই বিজিবি সদস্যসহ আহত ৫

যশোরের ‘চশমা সাইদ’ হত্যা মামলায় মেছো সুমন ও রোহিত আটক

আর্থিক কর্মকাণ্ডে আলোচিত ‘হুন্ডি কাজল’ মারা গেছেন

প্রায় দুই বছর অপেক্ষার অবসান / আবারও খুলে যাচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ঝিকরগাছায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন নিয়ে পরিকল্পনা সভা

মহেশপুরে এডিপি’র আওতায় উপকরণ বিতরণ

সুনামগঞ্জে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সংবাদ সম্মেলন

ঘের দখলকারী বিপ্লব অনৈতিক কর্মকান্ডের সময় জনতার হাতে আটক

রোহিতায় একাধিক কর্মসূচিতে মণিরামপুরের ইউএনও

মহেশপুরে ২৫ দিনের ইমিটেশন প্রশিক্ষণের সমাপ্তি

মোংলায় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শালিখায় ৫০টি বিদ্যালয়ে ডাস্টবিন ও গাছের চারা বিতরণ

সুনামগঞ্জ শহরের কামারখাল উদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে জোর তৎপরতা

সুনামগঞ্জে ভিটামিন ‘এ’ ও কৃমিনাশক কর্মসূচি সম্প্রসারণে সচেতনতামূলক সভা

সুনামগঞ্জে থানার সামনে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা

যশোরে শিশুশ্রম হ্রাসে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে কুকুরের উপদ্রব, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

৭৫ বছর পর বিদ্যালয়ে ভোট, নির্বাচিত ৪ অভিভাবক সদস্য

X