বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

বজ্রপাতে যশোরের শার্শা সীমান্তে দুই বিজিবি সদস্যসহ আহত ৫

স্টাফ রিপোর্টার, বেনাপোল
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৮:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি।

যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রপাতে দুই বিজিবি সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন বিজিবি সদস্যকে উন্নত চিকিৎসার জন্য যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে সীমান্ত এলাকায় নিয়মিত টহলরত অবস্থায় আকস্মিক বজ্রপাতে ৪৯ বিজিবির সদস্য সিপাহি শফিউল আলম ও সিপাহি সাজেদুর রহমান আহত হন। একই ঘটনায় আরও তিনজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।

বজ্রপাতের পরপরই সহকর্মীরা আহতদের উদ্ধার করে নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সিপাহি শফিউল আলমের অবস্থার অবনতি হওয়ায় তাকে যশোর সিএমএইচে স্থানান্তর করা হয়।

ঘটনার খবর পেয়ে দ্রুত নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি। তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করেন। পরবর্তীতে বিজিবির অ্যাম্বুলেন্সে করে আহত সদস্য শফিউল আলমকে যশোর সিএমএইচে পাঠানো হয়।

লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, দায়িত্ব পালনরত অবস্থায় আমাদের দুই সদস্য বজ্রপাতে আহত হয়েছেন। তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। একজনকে উন্নত চিকিৎসার জন্য যশোর সিএমএইচে পাঠানো হয়েছে এবং আমরা তার চিকিৎসার খোঁজখবর রাখছি।

স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং প্রবল বৃষ্টি ও ঘন ঘন বজ্রপাত শুরু হয়। এ সময় সীমান্ত এলাকায় টহলরত বিজিবি সদস্যসহ আশপাশে অবস্থানরত কয়েকজন আহত হন।

ঘটনার পর সীমান্ত এলাকায় দায়িত্ব পালনরত সদস্যদের জন্য সতর্কতা আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন সহকর্মী ও স্থানীয় বাসিন্দারা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে যশোরের শার্শা সীমান্তে দুই বিজিবি সদস্যসহ আহত ৫

যশোরের ‘চশমা সাইদ’ হত্যা মামলায় মেছো সুমন ও রোহিত আটক

আর্থিক কর্মকাণ্ডে আলোচিত ‘হুন্ডি কাজল’ মারা গেছেন

প্রায় দুই বছর অপেক্ষার অবসান / আবারও খুলে যাচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ঝিকরগাছায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন নিয়ে পরিকল্পনা সভা

মহেশপুরে এডিপি’র আওতায় উপকরণ বিতরণ

সুনামগঞ্জে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সংবাদ সম্মেলন

ঘের দখলকারী বিপ্লব অনৈতিক কর্মকান্ডের সময় জনতার হাতে আটক

রোহিতায় একাধিক কর্মসূচিতে মণিরামপুরের ইউএনও

মহেশপুরে ২৫ দিনের ইমিটেশন প্রশিক্ষণের সমাপ্তি

মোংলায় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শালিখায় ৫০টি বিদ্যালয়ে ডাস্টবিন ও গাছের চারা বিতরণ

সুনামগঞ্জ শহরের কামারখাল উদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে জোর তৎপরতা

সুনামগঞ্জে ভিটামিন ‘এ’ ও কৃমিনাশক কর্মসূচি সম্প্রসারণে সচেতনতামূলক সভা

সুনামগঞ্জে থানার সামনে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা

যশোরে শিশুশ্রম হ্রাসে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে কুকুরের উপদ্রব, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

৭৫ বছর পর বিদ্যালয়ে ভোট, নির্বাচিত ৪ অভিভাবক সদস্য

স্বরাষ্ট্রমন্ত্রী / দেশের ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত

X