বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

মহেশপুরে এডিপি’র আওতায় উপকরণ বিতরণ

মহেশপুর (ঝিনাইদহ) অফিস:
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৮:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে ২০২৫–২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর আওতায় উপকারভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটরিয়াম হলরুমে এ উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাদ হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আব্দুল হাই এবং উপজেলা জামায়াতের আমির ফারুক আহম্মেদ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনিচুর রহমান, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুর রহমান, সাধারণ সম্পাদক বাবর আলী বাবু, জামায়াতে ইসলামীর পৌর আমির নওফেল আহম্মেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপকরণ হিসেবে বিতরণ করা হয়— ২৬টি হুইল চেয়ার, ৮০টি বাইসাইকেল, ৪৫টি সেলাই মেশিন, ১২টি আলমারি, ৪টি আইপিএস (হাসপাতালের জন্য), ৫৬টি স্প্রে মেশিন এবং ১৭৮টি ফুটবল।

প্রধান অতিথির বক্তব্যে এমপি অধ্যাপক মতিয়ার রহমান বলেন, দল-মত নির্বিশেষে প্রকৃত উপকারভোগীদের যাচাই করে এসব উপকরণ বিতরণ করা হয়েছে। তিনি বলেন, সকল উন্নয়ন কার্যক্রম জনগণের কল্যাণের জন্যই বাস্তবায়ন করা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে যশোরের শার্শা সীমান্তে দুই বিজিবি সদস্যসহ আহত ৫

যশোরের ‘চশমা সাইদ’ হত্যা মামলায় মেছো সুমন ও রোহিত আটক

আর্থিক কর্মকাণ্ডে আলোচিত ‘হুন্ডি কাজল’ মারা গেছেন

প্রায় দুই বছর অপেক্ষার অবসান / আবারও খুলে যাচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ঝিকরগাছায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন নিয়ে পরিকল্পনা সভা

মহেশপুরে এডিপি’র আওতায় উপকরণ বিতরণ

সুনামগঞ্জে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সংবাদ সম্মেলন

ঘের দখলকারী বিপ্লব অনৈতিক কর্মকান্ডের সময় জনতার হাতে আটক

রোহিতায় একাধিক কর্মসূচিতে মণিরামপুরের ইউএনও

মহেশপুরে ২৫ দিনের ইমিটেশন প্রশিক্ষণের সমাপ্তি

মোংলায় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শালিখায় ৫০টি বিদ্যালয়ে ডাস্টবিন ও গাছের চারা বিতরণ

সুনামগঞ্জ শহরের কামারখাল উদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে জোর তৎপরতা

সুনামগঞ্জে ভিটামিন ‘এ’ ও কৃমিনাশক কর্মসূচি সম্প্রসারণে সচেতনতামূলক সভা

সুনামগঞ্জে থানার সামনে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা

যশোরে শিশুশ্রম হ্রাসে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে কুকুরের উপদ্রব, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

৭৫ বছর পর বিদ্যালয়ে ভোট, নির্বাচিত ৪ অভিভাবক সদস্য

স্বরাষ্ট্রমন্ত্রী / দেশের ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত

X