বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

তুমুল লড়াইয়ের পর হাইতিকে হারিয়ে নকআউটে মরক্কো

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৭:৪৩ এএম
স্বস্তির জয় নিয়ে বিশ্বকাপের নকআউটে  মরক্কো। ছবি : ইন্টারনেট

বিশ্বকাপ থেকে আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে হাইতির, হারানোর কিছু ছিল না তাদের। অন্যদিকে নকআউটে যেতে হলে মরক্কোর সামনে সমীকরণ ছিল জয়ের। এমন সমীকরণের ম্যাচে মরক্কোকে রীতিমতো 'মরণ কামড়' দিয়েছিল ৫২ বছর পর বিশ্বকাপে ফেরা হাইতি।

প্রথমার্ধেই দুইবার এগিয়ে গিয়ে কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্টদের চমকে দেয় তারা। তবে আক্রমণ-পাল্টা আক্রমণের রুদ্ধশ্বাস লড়াই শেষে হাইতিকে ৪-২ গোলে হারিয়ে স্বস্তির জয় নিয়ে উত্তর আমেরিকা বিশ্বকাপের নকআউটে পা রাখল মরক্কো।

আটলান্টায় বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে ‘সি’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে এই জয় তুলে নেয় মরক্কো। এই জয়ের ফলে ৩ ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে পরের রাউন্ডে উঠেছে আশরাফ হাকিমিরা।

অন্যদিকে এই গ্রুপের অন্য ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা স্কটল্যান্ডের সামনে এখনো সুযোগ রয়েছে পরের রাউন্ডে যাওয়ার। আর টানা তিন হারে শূন্য হাতেই বিদায় নিতে হলো কনক‍্যাকাফ অঞ্চলের দল হাইতিকে।

ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণে মরক্কো আধিপত্য দেখালেও দশম মিনিটে বড় ধাক্কা খায় তারা। ডান দিক থেকে হাইতির কেভিনের বাড়ানো নিচু ক্রস ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন মরক্কোর অভিজ্ঞ গোলকিপার ইয়াসিন বোনো। আত্মঘাতী গোলে ১-০ তে পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়ায় মরক্কো। ২৯ মিনিটে আশরাফ হাকিমি ও এল কাবির সহজ সুযোগ মিস করলেও ৩৯ মিনিটে সমতায় ফেরে মরক্কো। ব্রাহিম দিয়াসের জোরালো শট হাইতি গোলরক্ষক পুরোপুরি ক্লিয়ার করতে না পারলে ফিরতি বলে লক্ষ্যভেদ করেন হাকিমি। হাইতির হ্যান্ডবলের দাবি ভিএআর রিভিউতে নাকচ হলে উল্লাসে মাতে মরক্কো।

মরক্কোর সেই উল্লাস অবশ্য স্থায়ী হয়েছে মাত্র চার মিনিট। ৪৩ মিনিটে মরক্কোর রক্ষণভাগের ভুলে বল পেয়ে যান উইলসন ইসিডোর। বক্সের অনেকটা দূর থেকে নেওয়া তার বুলেট গতির দৃষ্টিনন্দন শট জালে জড়ালে ২-১ ব্যবধানে আবারও এগিয়ে যায় হাইতি।

তবে প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটেই (৪৫+১ মিনিট) মরক্কোকে সমতায় ফেরান ইসমাইল সাইবারি। হাকিমির কাটব্যাক থেকে নিখুঁত প্লেসিং শটে গোলটি করেন তিনি। ফলে ২-২ সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধে আক্রমণের তীব্রতা আরও বাড়ায় মরক্কো। ম্যাচের ৬০ মিনিটে এল খান্নোউসের জোরালো শট হাইতি গোলরক্ষক রুখে দেন। অবশেষে ৭৮ মিনিটে কাঙ্ক্ষিত লিড পায় মরক্কো। কর্নার থেকে আসা বলে দুর্দান্ত এক সাইড ভলিতে গোল করেন বদলি নামার মাত্র আট মিনিট পার করা ফরোয়ার্ড সুফিয়ান রাহিমি।

ম্যাচের শেষ দিকে হাইতির সব আশা ভেস্তে দেন ২০ বছর বয়সী উইঙ্গার গেসিমে ইয়াসিন। রাহিমির কাটব্যাক থেকে বক্সে ফাঁকায় বল পেয়ে অনায়াসে লক্ষ্যভেদ করেন তিনি। পাস দেওয়ার সময় বল সাইডলাইন পার হয়েছিল কিনা তা নিয়ে ভিএআর চেকের কারণে উদযাপনে কিছুটা বিলম্ব হলেও, শেষ পর্যন্ত গোলটি বৈধ ঘোষণা করা হয়। জাতীয় দলের হয়ে এটিই ইয়াসিনের প্রথম গোল। শেষ বাঁশি বাজার সাথে সাথেই ৪-২ গোলের রোমাঞ্চকর জয় ও শেষ ষোলোর টিকিট নিশ্চিতের উল্লাসে মাতে মরক্কো।

সংক্ষিপ্ত স্কোরলাইন:

মরক্কো: ৪ (হাকিমি ৩৯', সাইবারি ৪৫+১', রাহিমি ৭৮', ইয়াসিন ৯০')

হাইতি: ২ (বোনোর আত্মঘাতী ১০', ইসিডোর ৪৩')

ফলাফল: মরক্কো ৪-২ গোলে জয়ী।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে যশোরের শার্শা সীমান্তে দুই বিজিবি সদস্যসহ আহত ৫

যশোরের ‘চশমা সাইদ’ হত্যা মামলায় মেছো সুমন ও রোহিত আটক

আর্থিক কর্মকাণ্ডে আলোচিত ‘হুন্ডি কাজল’ মারা গেছেন

প্রায় দুই বছর অপেক্ষার অবসান / আবারও খুলে যাচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ঝিকরগাছায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন নিয়ে পরিকল্পনা সভা

মহেশপুরে এডিপি’র আওতায় উপকরণ বিতরণ

সুনামগঞ্জে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সংবাদ সম্মেলন

ঘের দখলকারী বিপ্লব অনৈতিক কর্মকান্ডের সময় জনতার হাতে আটক

রোহিতায় একাধিক কর্মসূচিতে মণিরামপুরের ইউএনও

মহেশপুরে ২৫ দিনের ইমিটেশন প্রশিক্ষণের সমাপ্তি

মোংলায় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শালিখায় ৫০টি বিদ্যালয়ে ডাস্টবিন ও গাছের চারা বিতরণ

সুনামগঞ্জ শহরের কামারখাল উদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে জোর তৎপরতা

সুনামগঞ্জে ভিটামিন ‘এ’ ও কৃমিনাশক কর্মসূচি সম্প্রসারণে সচেতনতামূলক সভা

সুনামগঞ্জে থানার সামনে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা

যশোরে শিশুশ্রম হ্রাসে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে কুকুরের উপদ্রব, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

৭৫ বছর পর বিদ্যালয়ে ভোট, নির্বাচিত ৪ অভিভাবক সদস্য

স্বরাষ্ট্রমন্ত্রী / দেশের ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত

X