বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

সুনামগঞ্জে ভিটামিন ‘এ’ ও কৃমিনাশক কর্মসূচি সম্প্রসারণে সচেতনতামূলক সভা

মো. মোশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৭:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

উপজেলা পর্যায়ে ভিটামিন ‘এ’ সম্পূরক এবং কৃমিনাশক কর্মসূচির আওতা সম্প্রসারণের লক্ষ্যে সুনামগঞ্জে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

পুষ্টিগত ফলাফল এবং স্বাস্থ্য অধিকার উন্নয়নের লক্ষ্যে হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশ এ সভার আয়োজন করে। কর্মসূচিটি বাস্তবায়ন করে এফআইভিডিবি (FIVDB) সুনামগঞ্জ জেলা শাখা।

বৃহস্পতিবার দুপুর ১২টায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. যশোবন্ত ভট্টাচার্য। অনুষ্ঠান সঞ্চালনা করেন এফআইভিডিবি সুনামগঞ্জ জেলা শাখার প্রকল্প কর্মকর্তা তুহিন আলম।

সভায় ভিটামিন ‘এ’ সম্পূরক এবং কৃমিনাশক কর্মসূচির গুরুত্ব ও এর আওতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের নিউট্রিশন অফিসার আসাদউল্লাহ আনসারী।

এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিপ্লব চন্দ্র সরকার, সমাজসেবা কর্মকর্তা মো. আবুল হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

সভায় শিশু ও কিশোরদের পুষ্টি উন্নয়ন এবং স্বাস্থ্য সুরক্ষায় ভিটামিন ‘এ’ সম্পূরক ও কৃমিনাশক কর্মসূচির কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে যশোরের শার্শা সীমান্তে দুই বিজিবি সদস্যসহ আহত ৫

যশোরের ‘চশমা সাইদ’ হত্যা মামলায় মেছো সুমন ও রোহিত আটক

আর্থিক কর্মকাণ্ডে আলোচিত ‘হুন্ডি কাজল’ মারা গেছেন

প্রায় দুই বছর অপেক্ষার অবসান / আবারও খুলে যাচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ঝিকরগাছায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন নিয়ে পরিকল্পনা সভা

মহেশপুরে এডিপি’র আওতায় উপকরণ বিতরণ

সুনামগঞ্জে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সংবাদ সম্মেলন

ঘের দখলকারী বিপ্লব অনৈতিক কর্মকান্ডের সময় জনতার হাতে আটক

রোহিতায় একাধিক কর্মসূচিতে মণিরামপুরের ইউএনও

মহেশপুরে ২৫ দিনের ইমিটেশন প্রশিক্ষণের সমাপ্তি

মোংলায় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শালিখায় ৫০টি বিদ্যালয়ে ডাস্টবিন ও গাছের চারা বিতরণ

সুনামগঞ্জ শহরের কামারখাল উদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে জোর তৎপরতা

সুনামগঞ্জে ভিটামিন ‘এ’ ও কৃমিনাশক কর্মসূচি সম্প্রসারণে সচেতনতামূলক সভা

সুনামগঞ্জে থানার সামনে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা

যশোরে শিশুশ্রম হ্রাসে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে কুকুরের উপদ্রব, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

৭৫ বছর পর বিদ্যালয়ে ভোট, নির্বাচিত ৪ অভিভাবক সদস্য

স্বরাষ্ট্রমন্ত্রী / দেশের ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত

X