শুক্রবার
২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩

৩ ঘণ্টা বিমানে আটকা ব্রাজিল দল

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৯:৩০ পিএম
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত।

মায়ামিতে পৌঁছে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার কথা ছিল ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ও ফরোয়ার্ড মাথেউস কুনিয়ার। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে গেলেও তাদের দেখা মেলেনি। দেখা মিলবে কী করে? ব্রাজিল দল যে নির্ধারিত সময়ে মায়ামিতে পৌঁছাতেই পারেনি! শেষমেশ সংবাদ সম্মেলন হয়েছে ঠিকই; তবে কয়েক ঘণ্টা দেরিতে।

ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএল জানিয়েছে, এর কারণ ভারি বর্ষণ। বিশ্বকাপে ব্রাজিলের বেস ক্যাম্প যুক্তরাষ্ট্রের নিউ জার্সির কলম্বিয়া পার্ক ট্রেনিং ফ্যাসিলিটিতে। ফ্লোরিডার মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ সামনে রেখে সেখান থেকে যথাসময়েই নিউ জার্সির নিউআর্ক লিবার্টি বিমানবন্দরে যায় ব্রাজিল দল।

কিন্তু এর পরই বাধে বিপত্তি। ভারি বর্ষণের ফলে ৩ ঘণ্টা বিমানেই বসে থাকতে হয় নেইমার-ভিনিসিয়ুস-আলিসনদের। বাংলাদেশ সময় কাল রাত ১২টায় ব্রাজিল দলকে বহনকারী বিমান উড্ডয়নের কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে রাত ৩টায় যাত্রা শুরু করে। আর মায়ামির ফোর্ট লডারডেল বিমানবন্দরে পৌঁছায় আজ সকাল ৭টায়।

সব মিলিয়ে ৭ ঘণ্টা বিমানে থাকতে হয় সেলেসাওদের। উদ্ভূত পরিস্থিতির কারণে দলের বিভিন্ন কর্মসূচিতে পরিবর্তন আনার জন্য ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। তবে টিম ম্যানেজমেন্টের বিশ্বাস, এই ভ্রমণ ঝক্কি দলের প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব ফেলবে না।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আগামীকাল (২৫ জুন) ভোর ৪টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচ দিয়েই প্রায় ৩ বছর পর জাতীয় দলের হয়ে খেলবেন নেইমার।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তি আলোচনায় জটিলতা, হরমুজ প্রণালিতে মাশুলের বিরোধিতা ট্রাম্পের

বজ্রপাতে যশোরের শার্শা সীমান্তে দুই বিজিবি সদস্যসহ আহত ৫

যশোরের ‘চশমা সাইদ’ হত্যা মামলায় মেছো সুমন ও রোহিত আটক

আর্থিক কর্মকাণ্ডে আলোচিত ‘হুন্ডি কাজল’ মারা গেছেন

প্রায় দুই বছর অপেক্ষার অবসান / আবারও খুলে যাচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ঝিকরগাছায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন নিয়ে পরিকল্পনা সভা

মহেশপুরে এডিপি’র আওতায় উপকরণ বিতরণ

সুনামগঞ্জে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সংবাদ সম্মেলন

ঘের দখলকারী বিপ্লব অনৈতিক কর্মকান্ডের সময় জনতার হাতে আটক

রোহিতায় একাধিক কর্মসূচিতে মণিরামপুরের ইউএনও

মহেশপুরে ২৫ দিনের ইমিটেশন প্রশিক্ষণের সমাপ্তি

মোংলায় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শালিখায় ৫০টি বিদ্যালয়ে ডাস্টবিন ও গাছের চারা বিতরণ

সুনামগঞ্জ শহরের কামারখাল উদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে জোর তৎপরতা

সুনামগঞ্জে ভিটামিন ‘এ’ ও কৃমিনাশক কর্মসূচি সম্প্রসারণে সচেতনতামূলক সভা

সুনামগঞ্জে থানার সামনে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা

যশোরে শিশুশ্রম হ্রাসে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে কুকুরের উপদ্রব, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

৭৫ বছর পর বিদ্যালয়ে ভোট, নির্বাচিত ৪ অভিভাবক সদস্য

X