শুক্রবার
২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩

শান্তি আলোচনায় জটিলতা, হরমুজ প্রণালিতে মাশুলের বিরোধিতা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ১১:৪৫ পিএম
শান্তি আলোচনায় জটিলতা, হরমুজ প্রণালিতে মাশুলের বিরোধিতা ট্রাম্পের

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর এবং আঞ্চলিক উত্তেজনা কমানোর বিষয়ে প্রাথমিক সমঝোতা হলেও এখনো চূড়ান্ত শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়নি। দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। তবে সম্ভাব্য চুক্তির কিছু শর্ত নিয়ে আপত্তি তুলে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সম্প্রতি ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে ইরান ও যুক্তরাষ্ট্র একটি প্রাথমিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে। এতে ৬০ দিনের যুদ্ধবিরতি, নির্দিষ্ট কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের জন্য নীতিগত কাঠামো নির্ধারণ করা হয়।

যদিও এই সমঝোতা দুই দেশের মধ্যে সংঘাত কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে, তবুও চূড়ান্ত শান্তি চুক্তির আগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলছে।

চূড়ান্ত চুক্তির পথে অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উঠে এসেছে হরমুজ প্রণালির ব্যবস্থাপনা এবং লেবানন-সংক্রান্ত বিষয়। স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বৈঠকে উভয় দেশের প্রতিনিধিরা এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

ওই বৈঠকে ইরানের পার্লামেন্ট স্পিকার মহম্মদ বাঘের গালিবাফ বলেন, হরমুজ প্রণালির ব্যবস্থাপনা ইরানই পরিচালনা করবে। একই সঙ্গে আন্তর্জাতিক জাহাজ চলাচলের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের সঙ্গে যাতে কোনো ধরনের ভুল বোঝাবুঝি না হয়, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ লক্ষ্যে প্রণালীতে সম্ভাব্য ভুল বোঝাবুঝি প্রতিরোধ ও দ্রুত সমাধানের জন্য একটি ‘টেলিফোন হটলাইন’ চালুর বিষয়েও নীতিগত সম্মতি হয়েছে বলে জানান তিনি।

এদিকে, বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকে ফি বা মাশুল নেওয়ার বিষয়টি বিবেচনা করছে ইরান। তবে এ ধরনের উদ্যোগের বিরোধিতা করেছেন ট্রাম্প।

বুধবার হোয়াইট হাউসে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য ইরান কোনো ধরনের অর্থ আদায় করতে পারবে না। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ইরানের সঙ্গে চূড়ান্ত কোনো চুক্তিতে যদি সামুদ্রিক পরিবহন বা জাহাজ চলাচলের ওপর মাশুল আরোপের সুযোগ রাখা হয়, তাহলে তিনি সেই চুক্তিতে অনুমোদন দেবেন না।

ট্রাম্পের ভাষ্য, এ ধরনের ফি বা মাশুল যুক্তরাষ্ট্রের কাছে ‘কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’। তার মতে, এমন ব্যবস্থা অনুমোদন করা হলে তা ভবিষ্যতে বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ নৌপথেও একই ধরনের দাবির নজির তৈরি করতে পারে।

ট্রাম্প আরও দাবি করেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর কোনো ধরনের মাশুল আরোপ করা হবে না বলে ইরান তাকে আশ্বস্ত করেছে। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তি আলোচনায় জটিলতা, হরমুজ প্রণালিতে মাশুলের বিরোধিতা ট্রাম্পের

বজ্রপাতে যশোরের শার্শা সীমান্তে দুই বিজিবি সদস্যসহ আহত ৫

যশোরের ‘চশমা সাইদ’ হত্যা মামলায় মেছো সুমন ও রোহিত আটক

আর্থিক কর্মকাণ্ডে আলোচিত ‘হুন্ডি কাজল’ মারা গেছেন

প্রায় দুই বছর অপেক্ষার অবসান / আবারও খুলে যাচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ঝিকরগাছায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন নিয়ে পরিকল্পনা সভা

মহেশপুরে এডিপি’র আওতায় উপকরণ বিতরণ

সুনামগঞ্জে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সংবাদ সম্মেলন

ঘের দখলকারী বিপ্লব অনৈতিক কর্মকান্ডের সময় জনতার হাতে আটক

রোহিতায় একাধিক কর্মসূচিতে মণিরামপুরের ইউএনও

মহেশপুরে ২৫ দিনের ইমিটেশন প্রশিক্ষণের সমাপ্তি

মোংলায় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শালিখায় ৫০টি বিদ্যালয়ে ডাস্টবিন ও গাছের চারা বিতরণ

সুনামগঞ্জ শহরের কামারখাল উদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে জোর তৎপরতা

সুনামগঞ্জে ভিটামিন ‘এ’ ও কৃমিনাশক কর্মসূচি সম্প্রসারণে সচেতনতামূলক সভা

সুনামগঞ্জে থানার সামনে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা

যশোরে শিশুশ্রম হ্রাসে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে কুকুরের উপদ্রব, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

৭৫ বছর পর বিদ্যালয়ে ভোট, নির্বাচিত ৪ অভিভাবক সদস্য

X