বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

পাগলাদহ থেকে মাদ্রাসাছাত্রী অপহরণ, থানায় লিখিত অভিযোগ

কাগজ সংবাদ
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ১০:২৫ পিএম
প্রতীকী ছবি

যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাগলাদহ এলাকায় এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রীর চাচা শাহিন হোসেন।

লিখিত অভিযোগে জানা যায়, পাগলাদহ গ্রামের বাসিন্দা শামিম হোসেনের ১৩ বছর বয়সী মেয়ে স্থানীয় একটি মহিলা মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী। অভিযোগ অনুযায়ী, একই এলাকার জিল্লু মোল্লা দীর্ঘদিন ধরে ওই শিক্ষার্থীকে উত্যক্ত করে আসছিলেন এবং বিভিন্নভাবে প্রেমের প্রস্তাব দিতেন। তার প্রস্তাবে রাজি না হওয়ায় মেয়েটিকে বিভিন্ন প্রলোভন দেখানোর পাশাপাশি জোরপূর্বক তুলে নেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, গত ২৩ জুন রাত আনুমানিক ৮টার দিকে ওই শিক্ষার্থী বাড়ির পাশের একটি দোকানে কেনাকাটার উদ্দেশ্যে বের হয়। এ সময় বাড়ির সামনের পাকা রাস্তা থেকে জিল্লু মোল্লা ও তার কয়েকজন সহযোগী তাকে ফুসলিয়ে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার পর অভিযুক্তের বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তারা মেয়েটিকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেন। তবে এখন পর্যন্ত তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়নি। পরিবারের সদস্যদের আশঙ্কা, মেয়েটিকে অজ্ঞাত স্থানে গোপন করে রাখা হয়েছে এবং তার কোনো ধরনের ক্ষতি হতে পারে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও উদ্ধারের চেষ্টা চালিয়েও মেয়েটির সন্ধান পাওয়া যায়নি। পরে পারিবারিকভাবে আলোচনা করে কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেহবাজ শরিফ / অন্য দেশের মতো ইরানেরও ক্ষেপণাস্ত্র রাখার অধিকার আছে

নেতানিয়াহুকে ট্রাম্প / সবাই তোমাকে ঘৃণা করে, কিন্তু আমি তোমার পাশে আছি

কিম জং-উন / জাপান ‘যুদ্ধবাজ রাষ্ট্রে’ রূপ নিচ্ছে

পাগলাদহ থেকে মাদ্রাসাছাত্রী অপহরণ, থানায় লিখিত অভিযোগ

স্কটল্যান্ড ম্যাচে ফিরছেন নেইমার, ব্রাজিলের নতুন ছক ফাঁস!

পাবনায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

যশোরের বিশিষ্ট রোটারিয়ান ও সমাজসেবক ফজলে রাব্বী মোপাশা আর নেই

৩ ঘণ্টা বিমানে আটকা ব্রাজিল দল

রিজার্ভ বেড়ে ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মাগুরায় যুবদলের বিক্ষোভ মিছিল

সাদুল্লাপুরের এসিল্যান্ড জসিম উদ্দিন বদলি

আদালতের বারান্দায় মারামারি, বাদী-বিবাদীসহ ৪ জনের ৭ দিনের কারাদণ্ড

অভয়নগরে দুই দিনব্যাপী মতুয়া মহা সম্মেলন অনুষ্ঠিত

সুনামগঞ্জ মেডিকেলে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

সুনামগঞ্জের আব্দুজ জহুর ব্রিজে স্থাপন করা হলো কালিমার পতাকা

নেহালপুরে ব্যবসা প্রতিষ্ঠানে গুলির প্রতিবাদে মানববন্ধন

মণিরামপুরে বিআরডিবির বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মণিরামপুরে নিউ ব্রিকস ইটভাটা বন্ধের দাবিতে ক্ষুব্ধ এলাকাবাসী

বর্জ্যের দখলে কুমার নদ: জনস্বাস্থ্যের জন্য বাড়ছে ভয়াবহ ঝুঁকি

চেতনানাশক স্প্রে করে ব্যাংক কর্মকর্তার ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় যুবক আটক

X