শুক্রবার
২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩

যশোরের বিশিষ্ট রোটারিয়ান ও সমাজসেবক ফজলে রাব্বী মোপাশা আর নেই

কাগজ সংবাদ
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৯:৩৬ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৬, ০৯:৩৭ পিএম
যশোর জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির সভাপতি, বিশিষ্ট রোটারিয়ান, ব্যবসায়ী ও সমাজসেবক ফজলে রাব্বি মোপাশা আর নেই। ছবি: গ্রামের কাগজ

যশোর জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির সভাপতি, বিশিষ্ট রোটারিয়ান, ব্যবসায়ী ও সমাজসেবক ফজলে রাব্বি মোপাশা আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে যশোরের সামাজিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে তিনি হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন। তাৎক্ষণিকভাবে তাকে যশোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসকদের সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও বুধবার সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়-স্বজন, অসংখ্য শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মরদেহ যশোর শহরের বস্তাপট্টি মোড়স্থ নিজ বাসভবনে আনার প্রস্তুতি চলছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার জোহরবাদ চৌরাস্তা জামে মসজিদ প্রাঙ্গনে তার নামাজে জানাজা এবং দাফন সম্পন্ন হবে।

ফজলে রাব্বি মোপাশা দীর্ঘদিন ধরে যশোরের ব্যবসায়ী সমাজের একজন সুপরিচিত মুখ ছিলেন। তিনি যশোর জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। এছাড়াও তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। রোটারি আন্দোলনের সঙ্গেও দীর্ঘদিন যুক্ত ছিলেন এবং সমাজসেবামূলক নানা উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও তার শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

তার মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তি আলোচনায় জটিলতা, হরমুজ প্রণালিতে মাশুলের বিরোধিতা ট্রাম্পের

বজ্রপাতে যশোরের শার্শা সীমান্তে দুই বিজিবি সদস্যসহ আহত ৫

যশোরের ‘চশমা সাইদ’ হত্যা মামলায় মেছো সুমন ও রোহিত আটক

আর্থিক কর্মকাণ্ডে আলোচিত ‘হুন্ডি কাজল’ মারা গেছেন

প্রায় দুই বছর অপেক্ষার অবসান / আবারও খুলে যাচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ঝিকরগাছায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন নিয়ে পরিকল্পনা সভা

মহেশপুরে এডিপি’র আওতায় উপকরণ বিতরণ

সুনামগঞ্জে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সংবাদ সম্মেলন

ঘের দখলকারী বিপ্লব অনৈতিক কর্মকান্ডের সময় জনতার হাতে আটক

রোহিতায় একাধিক কর্মসূচিতে মণিরামপুরের ইউএনও

মহেশপুরে ২৫ দিনের ইমিটেশন প্রশিক্ষণের সমাপ্তি

মোংলায় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শালিখায় ৫০টি বিদ্যালয়ে ডাস্টবিন ও গাছের চারা বিতরণ

সুনামগঞ্জ শহরের কামারখাল উদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে জোর তৎপরতা

সুনামগঞ্জে ভিটামিন ‘এ’ ও কৃমিনাশক কর্মসূচি সম্প্রসারণে সচেতনতামূলক সভা

সুনামগঞ্জে থানার সামনে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা

যশোরে শিশুশ্রম হ্রাসে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে কুকুরের উপদ্রব, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

৭৫ বছর পর বিদ্যালয়ে ভোট, নির্বাচিত ৪ অভিভাবক সদস্য

X