
আজ ২৬ জুন ২০২৬, শুক্রবার। ইতিহাসে এই দিনটি নানা গুরুত্বপূর্ণ ঘটনা, রাজনৈতিক পরিবর্তন, বৈজ্ঞানিক অগ্রগতি এবং বিশ্বখ্যাত ব্যক্তিদের জন্ম-মৃত্যুর কারণে বিশেষভাবে স্মরণীয়।
নিচে এক নজরে দেখে নেওয়া যাক ২৬ জুনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলি, জন্ম ও মৃত্যুদিন এবং আন্তর্জাতিক দিবসসমূহ।
ঘটনাবলি: ১২৮৪ - কিংবদন্তির হ্যামিলনের বংশীবাদক ১৩০ শিশুকে নিয়ে হারিয়ে যান। ১৪৮৩ - রাজা তৃতীয় রিচার্ড ইংল্যান্ডের রাজা হন। ১৫৩৯ - চৌসারের যুদ্ধে শের শাহের কাছে হুমায়ুন পরাজিত হন। ১৮১৯ - বাইসাইকেলের পেটেন্ট করা হয়। ১৮৩০ - রাজা চতুর্থ উইলিয়ামের ব্রিটিশ সিংহাসনে আরোহণ। ১৮৪২ - ইংরেজ সৈন্য চীনের সাংহাই বন্দর অধিকার করে। ১৮৪৭ - লাইবেরিয়া স্বাধীনতা ঘোষণা করে। ১৮৪৮ - আমেরিকায় খাদ্য আইন চালু হয়। ১৮৯৪ - কার্ল বেঞ্জ গ্যাসোলিনচালিত গাড়ির প্যাটেন্ট পান। ১৮৯৬ - আমেরিকায় প্রথম সিনেমা হল চালু হয়। ১৯২৪ - আমেরিকান সৈন্যরা ডোমিনিয়ন রিপাবলিক ত্যাগ করে। ১৯৩৪ - প্রথম বারের মতো ব্যবহারিক হেলিকপ্টারফক উল্ফ এফ ডাব্লিউ ৬১ আকাশে উড়ে। ১৯৪০ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ১৯৪১ - ফিনল্যান্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়। ১৯৪৫ - সানফ্রান্সিসকোতে জাতিসংঘ প্রতিষ্ঠায় বিশ্ব নিরাপত্তা সনদে ৫০টি দেশের প্রতিনিধিদের স্বাক্ষর। ১৯৪৫ - ব্রিটেনের লেবার পার্টি জয়লাভ করার পর উইনস্টন চার্চিল ক্ষমতা থেকে সরে দাঁড়ান। ১৯৪৮ - পশ্চিমা জোট বার্লিনের এয়ার লিফট দেয়া শুরু করে যখন সোভিয়েত ইউনিয়ন পশ্চিম বার্লিন অবরুদ্ধ করে দেয়। ১৯৫২ - মিসরের রাজা ফারুক তার ছেলে ফুয়াদের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। ১৯৫৭ - গুয়েতেমালার একনায়ক কার্লোস ক্যাস্টিলো আরমাস নিহত হন। ১৯৫৯ - উত্তর আমেরিকার মহাসাগরগামী জাহাজের জন্য সেইন্ট লরেন্স সি-ওয়ে খুলে দেয়া হয়। ১৯৬০ - সোমালিল্যান্ড ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা পায়। ১৯৬০ - গণপ্রজাতন্ত্রী মালাগাছি নামে মাদাগাস্কারের স্বাধীনতা লাভ। ১৯৭৪ - প্রথম বারের মতো বারকোড ব্যবহার করে খুচরা পণ্য বিক্রয় হয়। পণ্যটি ছিল চিবানোর গাম। ১৯৭৬ - পৃথিবীর তৎকালীন উচ্চতম ভবন সি এন টাওয়ার খুলে দেয়া হয়। ১৯৭৭ - এলভিস প্রিসলি শেষ কনসার্ট করেন। ১৯৭৮ - উইনিপেগের উদ্দেশ্যে যাত্রা করা এয়ার কানাডা ফ্লাইট ১৮৯ বিধ্বস্ত হয়। ১৯৭৮ - দক্ষিণ ইয়েমেনে সামরিক অভ্যুত্থান ঘটে। ১৯৭৯ - কিংবদন্তির মুষ্ঠীযোদ্ধা মোহাম্মাদ আলী অবসর গ্রহণ করেন। ১৯৯১ - রবীন্দ্রনাথ ঠাকুরের প্রায় ৪০০ পৃষ্ঠার পাণ্ডুলিপি লন্ডনে নিলামে উঠলে ভারত সরকার ২৬,৬০০ পাউন্ড দামে তা কিনে নেয়। ১৯৯২ - বাংলাদেশের কাছে ভারতের ৩ বিঘা করিডর হস্তান্তর। ২০০০ - বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার স্থায়ী সদস্যপদ লাভ করে।
জন্ম: ১৫৭৫ - ডেনমার্ক ও নরওয়ের রানি অ্যান ক্যাথরিন। ১৮৩৮ - সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, উনিশ শতকের বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক। ১৮৭৩ - গওহর জান, ভারতীয় শাস্ত্রীয় সংগীতশিল্পী। ১৮৮৫ - সুইস মনোবিদ ও চিকিৎসক কার্ল গুস্তাফ ইয়ুং। ১৮৮৭ - যতীন্দ্রনাথ সেনগুপ্ত, বাংলা ভাষার অন্যতম কবি। ১৮৯২ - পার্ল এস. বাক, মার্কিন লেখিকা ও ঔপন্যাসিক। ১৯০৮ - সালবাদোর আইয়েন্দে, চিলির প্রথম সমাজতন্ত্রবাদী রাষ্ট্রপতি ছিলেন। ১৯১২ - জীবন ঘোষাল, বাঙালি, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী। ১৯১৩ - এমে সেজায়ার, মার্তিনিকের একজন ফ্রাঙ্কোফোন কবি, লেখক, এবং রাজনীতিবিদ। ১৯১৪ - সুলতান আহমদ নানুপুরী, বাংলাদেশি দেওবন্দি ইসলামি পণ্ডিত ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব। ১৯২১ - ভিয়োলেট জাবো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ফ্রেন্স-ব্রিটিশ গুপ্তচর। ১৯২২ - এলিনর পার্কার, মার্কিন অভিনেত্রী। ১৯৩৪ - কামাল লোহানী, বাংলাদেশি সাংবাদিক ও সাহিত্যজন, শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক। ১৯৩৭ - রবার্ট কোলম্যান রিচার্ডসন, মার্কিন পরীক্ষামূলক পদার্থবিজ্ঞানী। ১৯৪০ - কেতকী কুশারী ডাইসন, ভারতীয় বংশোদ্ভূত কবি, লেখিকা, অনুবাদক ও গবেষক। ১৯৫১ - গ্যারি গিলমোর, প্রখ্যাত অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। ১৯৬৮ - পাওলো মালদিনি, ইতালির সাবেক ফুটবলার। ১৯৭০ - পল টমাস অ্যান্ডারসন, মার্কিন চলচ্চিত্র নির্মাতা। ১৯৭৬ - পমি এমবাঙ্গা, জিম্বাবুয়ের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার। ১৯৮৩ - নিক কম্পটন, দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার। ১৯৮৭ - সামির নাসরি, ফরাসি ফুটবলার। ১৯৯৩ - আরিয়ানা গ্রান্দে, মার্কিন গায়িকা ও অভিনেত্রী।
মৃত্যু: ১২৭৪ - নাসির আল দীন তুসী, পারস্য বিজ্ঞানী ও লেখক। ১৫৪১ - ফ্রান্সিসকো পিসার্রো, একজন স্পেনীয় দখলদার। ১৮৩০ - ইংল্যান্ডের রাজা চতুর্থ জর্জ। ১৮৩৬ - ক্লদ জোসেফ রুজে দ্য লিল, ফরাসি জাতীয় সংগীতের লেখক। ১৯০২ - ইংল্যান্ডের তৃতীয় হেনরির স্ত্রী ইলিয়েনর। ১৯৩৭ - যোগীন্দ্রনাথ সরকার, প্রখ্যাত বাঙালি শিশুসাহিত্যিক। ১৯৩৯ - ফোর্ড ম্যাডক্স ফোর্ড, ইংরেজ ঔপন্যাসিক, কবি, সমালোচক ও সম্পাদক। ১৯৪৩ - কার্ল লান্ডস্টাইনার, ১৯৩০ সালে নোবেলজয়ী অষ্ট্রীয় জীববিজ্ঞানী ও চিকিৎসক। ১৯৬৪ - নগেন্দ্রচন্দ্র শ্যাম, শিলচরের লব্ধ-প্রতিষ্ঠ আইনজীবী, সাহিত্যিক ও সাংবাদিক। ১৯৯৪ - জাহানারা ইমাম, বাংলাদেশি লেখিকা। ২০০৪ - ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের চরমপত্রখ্যাত এম আর আখতার মুকুল। ২০১৫ - ইয়েভগেনি প্রিমাকভ, রুশ রাজনীতিবিদ ও কূটনীতিক।
দিবস: আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস। আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস।
মন্তব্য করুন