
আজ ২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার। ইতিহাসে এই দিনটি বিশ্বজুড়ে রাজনৈতিক পরিবর্তন, যুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম ও ক্রীড়া জয়ের নানা ঘটনার জন্য বিশেষভাবে স্মরণীয়। নিচে এক নজরে তুলে ধরা হলো এই দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম ও মৃত্যু।
ঘটনাবলি: ১৫২৯ - বঙ্গ বিজয়ের পর মোগল সম্রাট বাবর আগ্রা প্রত্যাবর্তন করেন। ১৮৯১ - ভারতীয় সংবাদপত্রের ওপর ব্রিটিশরাজ সেন্সর আরোপ করেন। ১৯৩২ - ভারত ও ইংল্যান্ডের মধ্যে সর্বপ্রথম টেস্ট ক্রিকেট খেলা শুরু হয়। ১৯৩৫ - সোভিয়েত ইউনিয়ন ও কলম্বিয়ার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। ১৯৫০ - উত্তর কোরিয়ার সেনাবাহিনী দক্ষিণ কোরিয়া আক্রমণ করলে কোরিয়ায় যুদ্ধ শুরু হয়। ১৯৭৫ - সারা ভারতে ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে তৃতীয় বারের জরুরি অবস্থা জারি করা হয়। (২৫ জুন,১৯৭৫ হতে ২১ মার্চ ১৯৭৭) ১৯৭৫ - পর্তুগালের কাছ থেকে মোজাম্বিকের স্বাধীনতা লাভ। ১৯৭৮ - নেদারল্যান্ডকে হারিয়ে (৩-১) আর্জেন্টিনা বিশ্বকাপ ফুটবলে জয়ী হয়। ১৯৮৩ - কপিল দেবের অধিনায়কত্বে ভারতীয় ক্রিকেট দল ৪৩ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপ জয় করে। ১৯৯১ -ক্রোয়েশিয়া ও স্লোভেনিয়া যুগোস্লাভিয়া থেকে বের হয়ে স্বাধীনতা লাভ করে। ১৯৯৩ - তুরস্কে প্রথম নারী প্রধানমন্ত্রী তানুস সিলার জোটের সরকার গঠন। ১৯৯৫ - পুত্র শেখ হামাদ কর্তৃক কাতারের আমির শেখ খলিফা উৎখাত। ২০১৪ - পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা ভেঙ্গে আলিপুরদুয়ার জেলা তৈরি করা হয়। ২০২২ - বাংলাদেশের সর্ববৃহৎ সেতু (পদ্মা সেতু) চলাচলের জন্য খুলে দেয়া হয়।
জন্ম: ১৭৯৬ - রাশিয়ার জার প্রথম নিকোলাস। ১৭৯৯ - স্কটিশ উদ্ভিদবিজ্ঞানী ডেভিড ডগলাস। ১৮৫২ - অ্যান্টনি গাউদি, রেউস হতে আগত একজন স্প্যানিশ কাতালান স্থপতি ছিলেন। ১৮৬৪ - ভালটার নের্ন্স্ট, জার্মান রসায়নবিদ। ১৮৯৪ - হের্মান ওবের্ট, রোমানিয়ান বংশোদ্ভূত জার্মান পদার্থবিজ্ঞানী। ১৯০০ - জর্জিয়া হেল, একজন মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী। ১৯০০ - লর্ড লুই মাউন্টব্যাটেন, ব্রিটিশ নৌ বাহিনী অফিসার ও রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের মামা। ১৯০৩ - জর্জ অর্ওয়েল, এক কালোত্তীর্ণ ইংরেজ সাহিত্যিক। ১৯০৭ - ইয়োহানেস হান্স ডানিয়েল ইয়েনসেন, জার্মান পদার্থবিজ্ঞানী। ১৯০৮ - সুচেতা কৃপালনী ভারতের স্বাধীনতা সংগ্রামী ও রাজনৈতিক ব্যক্তিত্ব। ১৯১১ - উইলিয়াম এইচ. স্টেইন, মার্কিন প্রাণরসায়নবিদ। ১৯১৩ - আফ্রিকান-ফরাসি কবি এমে সেজেয়ার। ১৯১৮ - পি. এইচ. নিউবি, ইংরেজ ঔপন্যাসিক ও বিবিসির ব্যবস্থাপনা পরিচালক। ১৯২৪ - ভারতীয় সঙ্গীত পরিচালক মদন মোহন কোহলি। ১৯২৪ - সিডনি লুমেট, একাডেমি পুরস্কার বিজয়ী মার্কিন চলচ্চিত্র পরিচালক। ১৯২৮ - আলেক্সেই আলেক্সেভিচ আব্রিকোসোভ, একজন সোভিয়েত এবং রাশিয়ান তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী। ১৯৩১ - বিশ্বনাথ প্রতাপ সিং, ভারতীয় রাজনীতিবিদ এবং অষ্টম প্রধানমন্ত্রী। ১৯৩৪ - দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, সংবাদ পাঠক আবৃত্তিকার ও বাচিকশিল্পী। ১৯৩৬ - ইউসুফ হাবিবি, ইন্দোনেশিয়ার প্রকৌশলী ও রাজনীতিবিদ। ১৯৪২ - প্রতুল মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি সংগীতশিল্পী এবং গীতিকার। ১৯৫৩ - ইয়ান ডেভিস, সাবেক অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার। ১৯৫৫ - ভিক মার্কস, সাবেক ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা। ১৯৬১ - রিকি জারভেজ, ইংরেজ স্ট্যান্ড-আপ কৌতুকাভিনেতা, অভিনেতা, লেখক, পরিচালক, প্রযোজক ও সংগীতজ্ঞ। ১৯৬৩ - ইয়ান মার্টেল, বুকার পুরস্কার বিজয়ী একজন কানাডীয় সাহিত্যিক। ১৯৬৩ - জর্জ মাইকেল, ইংরেজ পপ গায়ক, সুরকার, গীতিকার, রেকর্ড প্রযোজক এবং সমাজ সেবক ছিলেন। ১৯৬৪ - ফিল এমরি, সাবেক অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার। ১৯৭৪ - বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর। ১৯৭৫ - ভ্লাদিমির ক্রামনিক, বিখ্যাত রুশ দাবাড়ু ও গ্র্যান্ডমাস্টার। ২০০৬ - ম্যাককেনা গ্রেস, মার্কিন কিশোরী অভিনেত্রী।
মৃত্যু: ১৮৪২ - সিসমন্দি, সুইস অর্থনীতিবিদ ও লেখক। ১৯১৬ - টমাস এয়াকিনস, মার্কিন বাস্তবতাবাদী চিত্রশিল্পী, চিত্রগ্রাহক, ভাস্কর ও চারুকলা শিক্ষক। ১৯২২ - সত্যেন্দ্রনাথ দত্ত, বাঙালি কবি ও ছড়াকার। ১৯৩৩ - জগদানন্দ রায়, ঊনবিংশ শতাব্দীর বাঙালি কল্পকাহিনি লেখক। ১৯৩৮ - নিকোলাই ত্রুবেৎস্কোয়, রুশ ভাষাবিজ্ঞানী। ১৯৪৪ - নওয়াব বাহাদুর ইয়ার জঙ্গ। ১৯৬০ - সুধীন্দ্রনাথ দত্ত, বাংলা ভাষার অন্যতম প্রধান আধুনিক কবি। ১৯৭৭ - ওলেভ ব্যাডেন পাওয়েল, ব্রিটিশ স্কাউটিং এবং গার্ল গাইডসের প্রতিষ্ঠাতা রবার্ট ব্যাডেন পাওয়েলের সহধর্মিনী। ১৯৮৪ - মিশেল ফুকো, ফরাসি দার্শনিক। ১৯৯৫ - আর্নেস্ট ওয়াল্টন, আইরিশ পদার্থবিজ্ঞানী। ২০০৬ - বাসন্তী দুলাল নাগচৌধুরী,ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী,ভারত সরকারের বৈজ্ঞানিক উপদেষ্টা ও পারমাণবিক পদার্থবিজ্ঞানের অন্যতম পথিকৃৎ। ২০০৯ - মাইকেল জ্যাকসন, মার্কিন সঙ্গীত শিল্পী ও সঙ্গীত ব্যবসায়ী। ২০২০ - নিমাই ভট্টাচার্য, ভারতীয় বাঙালি লেখক ও সাংবাদিক। ২০২৩ - লিথিয়াম-আয়ন ব্যাটারি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী, বিশ্বের সবচেয়ে বয়স্ক নোবেল পুরস্কার বিজয়ী জন বি গুড এনাফ।
মন্তব্য করুন