মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

২৩ জুন: ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৬:৪০ এএম
২৩ জুন: ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা

আজ মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ইতিহাসের পাতায় নানা গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী হয়ে আছে। রাজনীতি, যুদ্ধ, বিজ্ঞান, সাহিত্য ও সংস্কৃতির নানা গুরুত্বপূর্ণ অধ্যায় এই দিনে যুক্ত হয়েছে। চলুন এক নজরে জেনে নিই ইতিহাসের এই দিনের উল্লেখযোগ্য ঘটনাবলি, জন্ম ও মৃত্যুর তালিকা।

ঘটনাবলি ৯৩০ - পৃথিবীর প্রাচীনতম সংসদ আইনল্যান্ড সংসদ যাত্রা শুরু করে। ১৫৩৬ - জেনেভায় ফ্রান্সের প্রোটেস্ট্যান্ট ধর্মতত্ত্ব বিশারদ জন কেলভিন সংস্কার আন্দোলন শুরু করেন। ১৭২৪ - রাশিয়া ও তুরস্কের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। ১৭৫৭ - ঐতিহাসিক পলাশীর যুদ্ধ শুরু এবং ঐ যুদ্ধে স্বাধীন বাংলার নবাব ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হন। ১৮৬০ - উমেশচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় সাপ্তাহিক ‘মনোহর’ প্রকাশিত হয়। ১৯২৬ - নাট্যকার শিশিরকুমার ভাদুড়ী নাট্যমন্দির প্রতিষ্ঠা করেন। ১৯৩৪ - সাত সপ্তাহ সীমান্ত যুদ্ধের পর সৌদি আরব ও পরাজিত ইয়েমেনের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। ১৯৩৯ - ফ্রান্স, সিরিয়ার ইসকেনদেরুন বন্দরকে তুরস্কের নিয়ন্ত্রণে ছেড়ে দেওয়া হয়। ১৯৪১ - সোভিয়েত লালফৌজ জার্মানির নাৎসি বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ যুদ্ধ শুরু করে। ১৯৪৯ - মওলানা ভাসানীর নেতৃত্বে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়। ১৯৪৯ - হার্ভার্ড মেডিক্যাল স্কুল থেকে ১২ নারী গ্র্যাজুয়েশন লাভ করেন। ১৯৫০ - সুইস পার্লামেন্ট নারীর ভোটাধিকার প্রয়োগের বিরুদ্ধে ভোট দেয়। ১৯৬৫ - কর্নেল জমাল আবেদেল নাসের মিশরের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৭৮ - অতীশ দীপঙ্করের দেহভস্ম চীন থেকে ঢাকায় আনা হয়। ১৯৮০ - ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পুত্র সঞ্জয় গান্ধী বিমান দুর্ঘটনার নিহত হন। ১৯৮৫ - টরেন্টো থেকে বোম্বে যাবার পথে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৪৭ আটলান্টিক সাগরে বিধ্বস্ত হয়। এসময় ৩২৯ যাত্রীর সবাই নিহত হয়। ১৯৮৯ - ১৪ বছর গৃহযুদ্ধের পর আঙ্গোলায় যুদ্ধবিরতি হয়। ১৯৯৪ - ২০ বছর পর দক্ষিণ আফ্রিকা পুনরায় জাতিসংঘের সদস্যপদ লাভ করে। ১৯৯৬ - শেখ হাসিনা প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসে। ১৯৯৮ - পৃথিবীর ১১তম ও বাংলাদেশের সর্ববৃহৎ যমুনা সেতু উদ্বোধন করা হয়। ২০২৪ - বাংলাদেশ ও ভারতের মধ্যে ১০টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

জন্ম ৪৭ - কায়েসারিওন, মিশরের রাজা। ১৬১৬ - শাহ সুজা, বাংলার সুবাদার মোগল সম্রাট শাহজাহানের দ্বিতীয় ছেলে। ১৬৬৮ - গিয়াম্বাটিস্টা ভিকো, ইতালীয় আইনজ্ঞ, ঐতিহাসিক ও দার্শনিক। ১৭৬৩ - জোসেফিন, ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপোর্টের স্ত্রী। ১৮২৪ - কার্ল রেইনেকে, জার্মান পিয়ানোবাদক ও সুরকার। ১৮৫৪ - স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়, ভারতের যশস্বী বাঙালি শিল্পপতি ও সুদক্ষ ইঞ্জিনিয়ার। ১৮৬৭ - হরিচরণ বন্দ্যোপাধ্যায়, শান্তিনিকেতনের অধ্যাপক ও ‘বঙ্গীয় শব্দকোষ’অভিধানের সংকলক। ১৮৮৯ - আনা আখমাতোভা, খ্যাতনামা রুশ কবি। ১৮৯৪ - অষ্টম এডওয়ার্ড, যুক্তরাজ্য রাজা। ১৯০৪ - কুইন্টিন ম্যাকমিলান, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার। ১৯০৭ - জেমস মীড, ব্রিটিশ অর্থনীতিবিদ। ১৯১২ - অ্যালান টুরিং, ইংরেজ গণিতবিদ, যুক্তিবিদ ও ক্রিপ্টোবিশেষজ্ঞ। ১৯১৬ - লেন হাটন, বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা ও দল নির্বাচক। ১৯২২ - সফিউদ্দিন আহমেদ, বাংলাদেশি প্রখ্যাত চিত্রশিল্পী। ১৯২৭ - বব ফসে, মার্কিন পরিচালক, চিত্রনাট্যকার, অভিনেতা, নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক। ১৯৩৬ - পি. কে. ব্যানার্জি নামে সুপরিচিত ভারতীয় ফুটবলার ও প্রশিক্ষক প্রদীপকুমার বন্দ্যোপাধ্যায়। ১৯৩৬ - সিরাজুল ইসলাম চৌধুরী, বাংলাদেশি লেখক, প্রাবন্ধিক ও শিক্ষক। ১৯৩৭ - মারটি্ আহটিসারি, নোবেল পুরস্কার বিজয়ী ফিনিশ রাজনীতিবিদ ও ফিনল্যান্ড এর ১০তম প্রেসিডেন্ট। ১৯৪০ - মাইক শ্রিম্পটন, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার ও কোচ। ১৯৪২ - মার্টিন রিস, ব্রিটিশ ভৌত বিশ্বতত্ত্ববিদ ও জ্যোতিঃপদার্থবিজ্ঞানী। ১৯৪৮ - নবারুণ ভট্টাচার্য, ভারতীয় বাঙালি কবি ও কথাসাহিত্যিক। ১৯৫১ - রাজ বব্বর, ভারতীয় অভিনেতা এবং রাজনীতিবিদ। ১৯৫৭ - ডেভিড হটন, জিম্বাবুয়ের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার। ১৯৫৭ - ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড, মার্কিন অভিনেত্রী। ১৯৬৪ - জস্ ওহেডন, আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার। ১৯৭২ - জিনেদিন জিদান, সাবেক ফরাসি ফুটবল খেলোয়াড়। ১৯৭৬ - প্যাট্রিক ভিয়েরা, ফরাসি পেশাদার ফুটবল ম্যানেজার এবং প্রাক্তন ফুটবল খেলোয়াড়। ১৯৮০ - রামনরেশ সারওয়ান, ওয়েস্ট ইন্ডিজের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার। ১৯৮০ - ফ্রান্সেসকা সচিয়ানোনে, ইতালীয় টেনিস খেলোয়াড়। ১৯৮০ - জেসিকা টেলর, ইংরেজ মডেল ও গায়িকা। ১৯৮৪ - ডুফি, ওয়েলশ গায়িকা, গীতিকার ও অভিনেত্রী।

মৃত্যু ৭৯ - ভেস্পাসিয়ান, রোমান সম্রাট। ১৮০৬ - মাথুরিন জ্যাকে জাকুইয়েস বরিসন, ফরাসি প্রাণিবিজ্ঞানী ও দার্শনিক। ১৮৩৬ - জেমস মিল, স্কটিশ ইতিহাসবেত্তা, অর্থনীতিবিদ, রাজনৈতিক তাত্ত্বিক ও দার্শনিক। ১৮৯১ - উইলহেম এডুয়ার্ড ওয়েবার, জার্মান পদার্থবিজ্ঞানী ও শিক্ষাবিদ। ১৯১৪ - ভক্তিবিনোদ ঠাকুর, ভারতের বৈষ্ণবধর্মের সাধক, ধর্ম গুরু, দার্শনিক। ১৯৫৩ - ভারতকেশরী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ভারতীয় পণ্ডিত ও হিন্দু জাতীয়তাবাদী নেতা রাজনৈতিক দল ভারতীয় জনসংঘ (বর্তমানে ভারতীয় জনতা পার্টি) প্রতিষ্ঠাতা। ১৯৫৯ - বরিস ভিয়ান, ফরাসি লেখক, কবি ও নাট্যকার। ১৯৮০ - সঞ্জয় গান্ধী, ভারতের রাজনীতিবিদ এবং ইন্দিরা গান্ধীর পুত্র। ১৯৯০ - হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ভারতীয় কবি অভিনেতা ও রাজনীতিবিদ। ১৯৯৫ - জোনাস এডওয়ার্ড সল্ক, মার্কিন মেডিকেল গবেষক এবং ভাইরাসবিদ। ১৯৯৬ - রে লিন্ডওয়াল, অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার। ২০১১ - পিটার ফক, মার্কিন অভিনেতা। ২০১৩ - রিচার্ড মাথেসন, আমেরিকান লেখক ও চিত্রনাট্যকার।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘এমভি বাংলার জয়যাত্রা’

এমবাপ্পের জোড়া গোলে নকআউটে ফ্রান্স

২৩ জুন: ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা

মেসির জোড়া গোলে অস্ট্রিয়া বিধ্বস্ত, নকআউটে আর্জেন্টিনা

অসাধারণ গোল, বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড মেসির

অবিশ্বাস্য! ৪ মিনিটেই পেনাল্টি মিস করলেন মেসি

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

যশোরে পিআইবির তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ সম্পন্ন

মোংলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, আটক ১

অনেক গুনে সমৃদ্ধ ফল কামরাঙ্গা

এমবাপের চোখে বিশ্বসেরা মেসি

সাতক্ষীরায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

যবিপ্রবির বাসের ধাক্কায় প্রাণ গেল করিমন চালকের

লখনউয়ে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪

পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিস্ফোরণ: তৃণমূল থেকে মমতাকে উৎখাত, বরখাস্ত অভিষেকও

নবম পে-স্কেল: কার বেতন কত বাড়বে

সাতক্ষীরা সরকারি কলেজে ছাত্রশিবিরের নবীন বরণ

ঝিনাইদহে সিটিএন নেটওয়ার্কের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবলে চ্যাম্পিয়ন যবিপ্রবি

বদলির পরও সাদুল্লাপুরে বহাল এসিল্যান্ড জসিম

X