শুক্রবার
২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩

আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০৬:৫৫ এএম
আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের নির্মাণাধীন পাগলা রেলওয়ে স্টেশন এলাকার সেতু নম্বর-৭ সংলগ্ন বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আজ শুক্রবার (২৬ জুন) দেশের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৫ জুন) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস জানায়, শুক্রবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা ফতুল্লা, এনায়েতনগর, কাশিপুর, মুক্তারপুর, মুন্সিগঞ্জ এবং সিদ্ধিরগঞ্জ এলাকার সব শ্রেণির গ্রাহকের জন্য গ্যাস সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে।

তিতাস গ্যাসের তথ্যমতে, নির্ধারিত সময়ের মধ্যে উল্লিখিত এলাকাগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকলেও আশপাশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে যেতে পারে। ফলে আবাসিক, বাণিজ্যিক এবং শিল্প খাতের গ্রাহকদের সাময়িক অসুবিধার মুখোমুখি হতে হতে পারে।

গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজ দ্রুত ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র আশুরা

ইসলামের ইতিহাসে ১০ মহররমের তাৎপর্য

সুইডেনের সঙ্গে ড্র, নকআউটে ব্রাজিলের সামনে জাপান

তিউনিসিয়াকে উড়িয়ে গ্রুপ সেরা নেদারল্যান্ডস, নকআউটে প্রতিপক্ষ মরক্কো

একুয়েডর রূপকথায় জার্মানি বধ, ইতিহাস গড়ে নকআউটে

কুরাসাওকে হারিয়ে ইতিহাস আইভরি কোস্টের

কেন নিয়মিত খাদ্যতালিকায় রাখবেন ডালিম?

আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না

যে তিন দোয়া জুমার দিন বেশি বেশি পড়বেন

২৬ জুন: বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ ঘটনা

ট্রাম্পের বিরুদ্ধে আইসিসির তিন বিচারকের মামলা

শান্তি আলোচনায় জটিলতা, হরমুজ প্রণালিতে মাশুলের বিরোধিতা ট্রাম্পের

বজ্রপাতে যশোরের শার্শা সীমান্তে দুই বিজিবি সদস্যসহ আহত ৫

যশোরের ‘চশমা সাইদ’ হত্যা মামলায় মেছো সুমন ও রোহিত আটক

আর্থিক কর্মকাণ্ডে আলোচিত ‘হুন্ডি কাজল’ মারা গেছেন

প্রায় দুই বছর অপেক্ষার অবসান / আবারও খুলে যাচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ঝিকরগাছায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন নিয়ে পরিকল্পনা সভা

মহেশপুরে এডিপি’র আওতায় উপকরণ বিতরণ

সুনামগঞ্জে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সংবাদ সম্মেলন

X