
ডালিম বা বেদানা এমন একটি জনপ্রিয় ফল, যা স্বাদ ও পুষ্টিগুণ—দুই দিক থেকেই সমানভাবে সমাদৃত। লাল রঙের রসালো দানায় ভরপুর এই ফল সরাসরি খাওয়া যায়, আবার রস করেও উপভোগ করা যায়। শুধু সুস্বাদুই নয়, ডালিমে রয়েছে নানা ধরনের ভিটামিন, খনিজ ও শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে সহায়তা করে।
বিশেষজ্ঞদের মতে, নিয়মিত পরিমিত পরিমাণে ডালিম খেলে শরীর সুস্থ রাখতে এবং বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ ডালিম ডালিমে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে, যা শরীরের কোষকে ক্ষতিকর ফ্রি-র্যাডিকেলের আক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে। পরিবেশ দূষণ, ধূমপানের ধোঁয়া এবং অন্যান্য বিষাক্ত উপাদানের কারণে শরীরের কোষের যে ক্ষতি হয়, তা প্রতিরোধে ডালিম কার্যকর ভূমিকা রাখতে পারে।
প্রোস্টেটের সমস্যা কমায় কিছু গবেষণা থেকে জানা গেছে, ডালিমের রসে এমন কিছু উপাদান রয়েছে, যা ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিক পদার্থের চলাচলে বাধা সৃষ্টি করে। মৃত্যুর মতো ভয়ানক ক্যানসার বিস্তারেও বাধা দিয়ে থাকে ডালিমের রস। এছাড়া মেডিকেল নিউজ টুডে’র প্রতিবেদন থেকে জানা গেছেÍআমেরিকার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ডালিমের রসে এমন উপাদান শনাক্ত করেছেন, যা প্রোস্টেট ক্যানসারের মেটাস্ট্যাসিস প্রতিরোধে সহায়তা করে থাকে।
হৃদযন্ত্রের সমস্যা রোধে উপকারী আয়ুর্বেদিক শাস্ত্রে ডালিমের রস হাজার বছর ধরে ব্যবহার হয়ে আসছে। কোষের জারণঘটিত চাপ কমানোর ক্ষেত্রে ডালিমের রস পথ্য হিসেবে পরিচিত। এছাড়া কোলেস্টেরল নিয়ন্ত্রণেও সহায়তা করে থাকে। বিশেষ করে যাদের বংশগতভাবে হৃদযন্ত্রের সমস্যা রয়েছে তারা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে নিয়মিত ডালিমের রসও খেয়ে থাকেন উপকারের জন্য।
প্রসঙ্গত, সতর্ক থাকতে হবে যে, সব ফল বা উপাদান সবার ক্ষেত্রে উপকারী নাও হতে পারে। এ জন্য যেকোনো উপকারী ফল পথ্য হিসেবে নিয়মিত খাওয়ার আগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।
মন্তব্য করুন