শুক্রবার
২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩

পবিত্র আশুরা

প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০৯:১৫ এএম

আজ পবিত্র আশুরা। ৬১ হিজরি সালের এই দিনে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া ছাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) ও তাঁর পরিবারের সদস্যরা ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালার ময়দানে শহীদ হন। এ মর্মন্তুদ ঘটনা ছাড়াও ইসলামী বর্ষপরিক্রমার প্রথম মাস মহররমের ১০ তারিখকে প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.) আশুরা নামে অভিহিত করেছেন। বিশ্ব ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা এই দিনে সংঘটিত হয়েছে। সেগুলো যুগে যুগে মুসলমানদের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।

মুসলমানরা বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামীন পৃথিবী সৃষ্টি করেছেন মহররমের ১০ তারিখে। এ দিনেই তিনি তা ধ্বংস করবেন। এ দিনেই হযরত আদম (আ.) এর সৃষ্টি, জান্নাতে প্রবেশ, পৃথিবীতে প্রেরণ ও আল্লাহতাআলার দরবারে তার তওবা কবুল হয়। এছাড়া আরও অনেক গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছিল এদিনে। তাই এটি মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। ন্যায় প্রতিষ্ঠার কঠিন সংগ্রামে অসীম সাহসের সঙ্গে আপোষহীন লড়াই করে কীভাবে প্রয়োজনে আত্মবিসর্জন দিতে হয়, সে শিক্ষা লাভ করা যায় কারবালার মর্মন্তুদ ঘটনা থেকে। লোভ ও হিংসার ব্যাপকতায় আজ বিশ্বের দেশে দেশে মানবতা হয়ে পড়ছে বিপন্ন। মুষ্টিমেয় মানুষের লোভের কাছে গাজাসহ দেশের বিভিন্ন দেশে বৃহত্তর জনগোষ্ঠীর শান্তিতে বেঁচে থাকার আকাক্সক্ষা ভূলুণ্ঠিত হচ্ছে। এ সময়ে কারবালার মহান আদর্শে আমরা উজ্জীবিত হতে পারি। ন্যায়ের প্রতি অবিচল নিষ্ঠাই মানুষকে মুক্তি দিতে পারে সব অন্যায় ও অশান্তি থেকে। পবিত্র আশুরায় তাই প্রার্থনা- সত্যের উজ্জ্বল আলোয় দূর হোক মিথ্যার কালিমা। জয় হোক ন্যায় ও সত্যের।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের খেলার সূচি

করোনা যোদ্ধা শামীমের মৃত্যুবার্ষিকী আজ

ভারতের সামনে ১৩৭ রানের লক্ষ্য ছুড়ে দিল বাংলাদেশ

একই মাচায় গ্রীষ্মের সবজি ও শীতে আগাম সিম, লাভবান কৃষক

আজ পবিত্র আশুরা

পবিত্র আশুরা

ইসলামের ইতিহাসে ১০ মহররমের তাৎপর্য

সুইডেনের সঙ্গে ড্র, নকআউটে ব্রাজিলের সামনে জাপান

তিউনিসিয়াকে উড়িয়ে গ্রুপ সেরা নেদারল্যান্ডস, নকআউটে প্রতিপক্ষ মরক্কো

একুয়েডর রূপকথায় জার্মানি বধ, ইতিহাস গড়ে নকআউটে

কুরাসাওকে হারিয়ে ইতিহাস আইভরি কোস্টের

কেন নিয়মিত খাদ্যতালিকায় রাখবেন ডালিম?

আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না

যে তিন দোয়া জুমার দিন বেশি বেশি পড়বেন

২৬ জুন: বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ ঘটনা

ট্রাম্পের বিরুদ্ধে আইসিসির তিন বিচারকের মামলা

শান্তি আলোচনায় জটিলতা, হরমুজ প্রণালিতে মাশুলের বিরোধিতা ট্রাম্পের

বজ্রপাতে যশোরের শার্শা সীমান্তে দুই বিজিবি সদস্যসহ আহত ৫

যশোরের ‘চশমা সাইদ’ হত্যা মামলায় মেছো সুমন ও রোহিত আটক

আর্থিক কর্মকাণ্ডে আলোচিত ‘হুন্ডি কাজল’ মারা গেছেন

X